
ভাঙ্গা( ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে বারি মসুর-৮ সংরক্ষণে হার্মেটিক সাইলো ব্যবহার শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক,ফরিদপুর মোঃ শাহাদুজ্জামান,বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক ( শস্য) মোঃ রইচ উদ্দিন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল- মামুনের সভাপতিত্বে উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় উক্ত ব্লকের কৃষক মুরাদ হোসেনের সার্বিক তত্তাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃ মতিউর রহমান, ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ বায়েজিদ শেখ সহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যাক্তি,কৃষক কৃষানীগন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোঃ শাহাদুজ্জামান বলেন,আমিষের ঘাটতি পুরনে মসুরের বিকল্প নেই। মসুরের মাঠ দিবসে কৃষকদের উদ্যেশ্যে তিনি বলেন, বারি মসুর-৮ একটি জিংক সমৃদ্ধ ডাল। ডালের উৎপাদন বৃদ্ধি করে আমিষ এবং জিংকের ঘাটতি পুরনে সহায়ক ভূমিকা পালন করবে। অতিরিক্ত উপপরিচালক( শস্য) মোঃ রইচ উদ্দিন তার নাতিদীর্ঘ বক্তব্যে বলেন, কৃষকরা জিংক সমৃদ্ধ বারি মসুর -৮ চাষের মাধ্যমে জিংক ঘাটতি পুরন করতে সক্ষম হবে।সেই সাথে ডালের উৎপাদনের মাধ্যমে জনগোষ্ঠীর রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।তিনি বীজ সংরক্ষণের জন্য একটি এনজিও সংস্থা কর্তৃক বিশেষ ধরনের বাতাস প্রতিরোধক টিনের বাক্স প্রদর্শন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন কৃষকদের বারি মসুর-৮ চাষে কৃষকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে রোগ প্রতিরোধে জিংক সমৃদ্ধ এ ডাল চাষাবাদ, বীজ সংরক্ষণে হার্মেটিক সাইলো (বাতাস প্রতিরোধক) ব্যবহারের বিষয় তুলে ধরেন।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭
তাং১৭.০৩.২৫