1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| ভোর ৫:৫৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

আপন ভাতিজিকে ধর্ষণের দায়ে চাচার বিরুদ্ধে মামলা!

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৩১২ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ও দাউদকান্দি

কুমিল্লার চান্দিনায় এক চাচার বিরুদ্ধে ১১ বছর বয়সী নিজের ভাতিজিকে এক বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। মাদ্রাসায় পড়ুয়া শিশুটিকে টাকার লোভ দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে এই নৃশংস কাজ চালিয়ে গেছে অভিযুক্ত চাচা আবু সাঈদ (২১)।

এ ঘটনায় শিশুটির মা থানায় মামলা করেছেন এবং আইনের মাধ্যমে উপযুক্ত বিচার দাবি করেছেন।

ঘটনাটি ঘটেছে কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের দারোরা গ্রামে। অভিযুক্ত আবু সাঈদ তিন ভাইয়ের পরিবারের সঙ্গে থাকতেন। বড় দুই ভাই বিদেশে থাকায় তিনি ছিলেন বাড়ির একমাত্র পুরুষ সদস্য। এই সুযোগ নিয়ে তিনি তার বড় ভাইয়ের মাদ্রাসায় পড়ুয়া মেয়েকে আদরের অজুহাতে ধীরে ধীরে নিপীড়ন শুরু করেন।

প্রথমে শিশুটিকে অশালীনভাবে স্পর্শ করতেন, পরে টাকার লোভ দেখিয়ে এবং ভয় দেখিয়ে এক বছর ধরে যৌন নির্যাতন চালান। শিশুটি ভয় ও লজ্জায় কাউকে কিছু বলতে পারেনি।

সর্বশেষ, ফেব্রুয়ারি মাসে দিনের বেলা ঘরের দরজা বন্ধ করে শিশুটির ওপর নির্যাতন চালানোর সময় বড় দুই ভাবীর হাতে ধরা পড়েন আবু সাঈদ। এরপরও পরিবারের কিছু সদস্য বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

মামলার বাদী, ভুক্তভোগী শিশুটির মা, বলেন, “আবু সাঈদ মাদ্রাসায় পড়াশোনা করেছে। অথচ সে আমার নিষ্পাপ শিশুর জীবন ধ্বংস করেছে। আমার মেয়ে এক বছর ধরে এই কষ্ট সহ্য করেছে। আমি পারিবারিক মীমাংসা চাই না, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন আর কোনো শিশুর সাথে এমন না হয়।”

চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুল ইসলাম জানিয়েছেন, “এই ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে, তবে তাকে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”

মামলার তদন্ত কর্মকর্তা (এস.আই) আব্দুল লতিফ বলেন, “আমরা প্রাথমিক তদন্তে ধর্ষণের সত্যতা পেয়েছি। শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি, এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর