1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:১১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলব উত্তরে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৩৫ বার পঠিত

মো :তুহিন ফয়েজ,চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নবীপুরে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের ঘর পোড়ার মামলায় বাগানবাড়ি ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জিশান আহমেদ ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ শাহজালাল সহ বিএনপি নেতাকর্মীদের আসামী করে মামলা করার প্রতিবাদে থানার সামনে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

২৬ মার্চ বুধবার সকালে মতলব উত্তর থানার সামনে আয়োজিত এই মানববন্ধনে নবীপুর ও বাগানবাড়ী ইউনিয়নের শতশত নারী পুরুষ অংশ গ্রহণ করেন। এসময় নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করার প্রতিবাদে স্লোগান তোলেন মানববন্ধনকারীরা।
বক্তারা বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিন ও তার স্বামী সাবেক যুবদল নেতা মাজহারুল ইসলাম রাজনৈতিক ভাবে হিরো সাজার জন্য তাদের ঘরে নিজেরাই আগুন দিয়েছে। এই আগুন কেন্দ্র করে এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। ওই মামলায় জামিন পাওয়ার পরও ডিবি পুলিশ দিয়ে অন্যায়ভাবে আটক করে হেনস্তা করেছে। এবং আরো একটি মিথ্যা পর্ণ মামলা দিয়েছে।
মানববন্ধনকারীরা আরো বলেন, দুইটি মিথ্যা মামলা দিয়ে এলাকার নিরপরাধ সাধারণ মানুষ ও জাতীয়তাবাদী নেতৃবৃন্দকে এভাবে হয়রানির প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। অতি দ্রুত এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করে নিতে হবে। তা না হলে আমরা আরো কঠোর ভাবে কর্মসূচি পালন করব। শুধু তাই নয়, জোবাইদা ইসলাম জেরিনের চারটি বিয়ে ও ২ টি সন্তান থাকার পরও কিভাবে ছাত্রদল করে এবং তার যত অপকর্ম আছে তা জাতির সামনে তুলে ধরা হবে।
এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী জেরিন বলেন, আমি কেন্দ্রে রাজনীতি করি। লোকালে আমার সাথে কারো কোন শত্রুতা নেই। আমার ঘর পোড়ার ঘটনায় যাদের সন্দেহ হয়েছে, তাদের বিরুদ্ধেই মামলা করেছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনগত ভাবে যা সমাধান হয়, আমি তা ই মেনে নিব।
ওসি মোঃ রবিউল হক বলেন, ছাত্রদল নেত্রীর ঘর আগুনে পুড়ছে ঠিক, কিন্তু অগ্নিকাণ্ডের কোন সূত্র পাওয়া যায় নি। তিনি সন্দেহ ভাজনদেরকে বিবাদী করে আগুন পোড়া মামলা করেছেন। পাশাপাশি পর্ণগ্রাফি আইনে আরেকটি মামলা হয়েছে। মামলা তদন্ত চলছে, শেষ হলে পুরো ঘটনা জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর