1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১০:৫২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

এই সরকার ৫ বছর ক্ষমতায় থাকলে সমস্যা কোথায়!

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১০৬ বার পঠিত

রাজনীতি
এই সরকার ৫ বছর ক্ষমতায় থাকলে সমস্যা কোথায়!
অনলাইন ডেস্ক
প্রকাশিত: ০৮:২৬, ২৮ মার্চ ২০২৫; আপডেট: ০৮:২৭, ২৮ মার্চ ২০২৫

FacebookTwitterEmailWhatsAppLinkedInMessengerShare
এই সরকার ৫ বছর ক্ষমতায় থাকলে সমস্যা কোথায়!

ছবি : সংগৃহীত

অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান (লোক প্রশাসন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া) একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ছাত্র আন্দোলন সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেনতিনি বলেন,

“৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। জনগণের মধ্যে আকাশছোঁয়া প্রত্যাশা তৈরি হয়েছে, যদিও ছয় মাসের মধ্যে সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়। তবে ইতিবাচক কিছু লক্ষণ দেখা যাচ্ছে, যেমন মতপ্রকাশের স্বাধীনতা ও চলাফেরার সুযোগ।”

“এই আন্দোলন শুধু ৫ আগস্টেই সীমাবদ্ধ নয়, এটি দীর্ঘদিন ধরে চলমান। বিভিন্ন স্তরের মানুষ—যাদের সন্তানদের গ্রেপ্তার বা হত্যা করা হয়েছে, যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্ষতিগ্রস্ত—সকলেই এতে শরিক। তবে আন্দোলনের পর বেনিফিশিয়ারি কারা, তা নিয়ে প্রশ্ন আছে। সরকার নিজেই বলেছে, অন্তর্বর্তী সরকার গঠনে ছাত্রদের সুপারিশ বিবেচনা করা হয়েছে, যা তাদের দায়বদ্ধতা নির্দেশ করে।”

“অন্যান্য রাজনৈতিক দলগুলো নেপথ্যে সমর্থন দিলেও আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা। কিন্তু বর্তমান সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটি দূরত্ব স্পষ্ট। উদাহরণস্বরূপ, কিছু মহল থেকে বলা হচ্ছে, ‘শেখ হাসিনা যদি পাঁচ বছর থাকতেন, তাহলে এই সরকারও থাকতে পারত’—এ ধরনের বক্তব্য কেন আসে? এটি অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে।”

“আমি জানতে চাই, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কয়জন ৫ আগস্টের আন্দোলনে অবদান রেখেছেন? তাদের নিয়োগের মানদণ্ড কী ছিল? আমরা যারা আন্দোলনে অংশ নিয়েছি, রাষ্ট্রদ্রোহ মামলা খেয়েছি, তাদের এই প্রশ্ন করার অধিকার আছে।”

“আইন-শৃঙ্খলা পরিস্থিতি নাজুক—রাস্তায় সংঘর্ষ, স্বর্ণলুণ্ঠন, গুলিবিদ্ধের ঘটনা ঘটছে। অতীতের সাফল্যের গল্প না বলে বর্তমান বাস্তবতা নিয়ে আলোচনা প্রয়োজন।”

“নতুন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের আবির্ভাব গণতন্ত্রের জন্য ইতিবাচক। আমরা একটি বৈষম্যহীন সমাজ চাই, যেখানে নেতৃত্বে আসা ব্যক্তিরা স্বচ্ছ ও জবাবদিহি করবেন। নাহিদ সাহেবের মতো যারা মিডিয়ায় তাদের সম্পদ প্রকাশ করেছেন, এটি ভবিষ্যতে বাধ্যতামূলক হওয়া উচিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর