1. admin@nagorikexpress.com : admin :
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১২:৩১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

কচুয়ায় তুষার হত্যা বিচারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১০৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার : কচুয়া উপজেলার মনোহরপুর গ্রামের মৃত মোহাম্মদ মিজানুর রহমানের ছেলে নূর মোহাম্মদ তুষারের হত্যাকাণ্ডের জড়িতদের দ্রুত গ্রেফতার, ফাঁসি ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।

৯ এপ্রিল কচুয়া-কালিয়াপাড়া সড়কের মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়।

এ সময় বিক্ষোভ মিছিলে তুষার হত্যাকান্ডের বিচার দাবি জানিয়ে বক্তব্য রাখেন, তুষারের মা তাসলিমা বেগম,চাচা মোশারফ হোসেন, ভাই আল-আমিন, এলাকাবাসীর পক্ষে জুবায়ের হোসেন রাসেল, ইমতিয়াজ আহমেদ রাব্বি, লাদেন মিয়াজী, আহমেদ শুভ,জিসান আহমেদ ও ফাহাদ হোসেন প্রমুখ।

এ সময় বক্তরা বলেন,নূর মোহাম্মদ তুষার কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানাই।

তারা আরো জানান,তুষারের হত্যাকান্ডে জড়িত প্রেমিকা ফিমা আক্তার ও তার মা হাসিনা বেগমকে গ্রেফতার করা হয়েছে। বাকি যারা জড়িত রয়েছে তাদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দ্রুত গ্রেপ্তার না করা হলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য যে,কচুয়া উপজেলার মনোহরপুর গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে নূর মোহাম্মদ তুষার ও একই উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে প্রেমিকা ফিমা আক্তারের (১৮) সাথে সোমবার দিবাগত রাতে দেখা করতে গেলে প্রেমিকার পরিবার ও বাড়ির লোকজন প্রেমিক তুষারকে আটক করে নির্যাতন করেন। তুষারকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সোমবার ১ ঘটিকার সময় চিকিৎসারত অবস্থায় তুষারের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর