1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:৪৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলবের মুন্সীর হাট বাজারে আগুনে পুড়েছে ১৮ ব্যবসা প্রতিষ্ঠান

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৭২ বার পঠিত

মো: তুহিন ফয়েজ,চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারের আগুন লেগে ১৮ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
শুক্রবার (১১ এপ্রিল) সকাল আনুমানিক সোয়া ৭ টার দিকে বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের ওই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল আনুমানিক সোয়া ৭টার দিকে বাজারের নবিরের হার্ডওয়ার দোকান থেকে আগুনে সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

ব্যবসায়ীরা দাবি করছেন তাদের প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে বেশি ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে-নবীরের হার্ডওয়ারের দোকান, শরীফের রং এর দোকান, অনিল দার ফার্মেসী, গণেশের স্বর্ণের দোকান, মুক্তার হোসেনের হার্ডওয়ারের দোকান, আলমের মুদি দোকান, ফারুকের টিনের দোকান, রহিমের ফার্মেসী ও কুমিল্লা মিষ্টান্ন ভান্ডার। এছাড়াও বাকি দোকানগুলোর আংশিক পুড়েছে।

অগ্নিকাণ্ড স্থান পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন ৷

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স চাঁদপুর উত্তর স্টেশনের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক মতলব দক্ষিণ ও চাঁদপুর সদরের ৫টি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত কিভাবে এখনো জানা যায়নি। তদন্ত করলে ক্ষয়ক্ষতি পরিমাণ বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর