1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৩:২৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলব উত্তরে স্বামীর সাথে অভিমানকরে বিষ পানে গৃহবধুর আত্বহত্যা

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৭২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ব্রাহ্মণচক গ্রামে নতুন বিল্ডিং করা নিয়ে স্বামীর সাথে সামান্য কথা কাটাকাটি হওয়ার পরেই বিষ (কেরির ওষুধ) পান করে আত্মহত্যা করেছে শামীমা সুলতানা রুবি (২০) নামে এক গৃহবধু।

গত ১৩ এপ্রিল রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। পরে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পোস্টমর্টেম শেষে স্বামীর অংশগ্রহনেই দাফন সম্পন্ন করা হয়েছে।
জানা গেছে, ব্রাহ্মণচক গ্রামের মালয়েশিয়া প্রবাসী মাসুম সরকার গত ৩০ মার্চ ছুটিতে বাড়িতে আসেন। ঈদের পর তিনি নতুন বিল্ডিং করার কাজ শুরু করেন। ওই বিল্ডিংয়ের আকার বড় করার জন্য মাসুমের স্ত্রী অনুরোধ করেন। কিন্তু মাসুম জানায় জায়গা যতটুকু আছে সেই হারেই বিল্ডিং হবে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শামীমা বিষ পান করে বসেন। পরে মাসুম তার স্ত্রী শামীমাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
নিহতের স্বামী মাসুম সরকার সাংবাদিকদের বলেন, এই ঘটনাটি জানাজানি হলে পুলিশ মরদেহ উদ্ধার করেন এবং আমাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পরে আামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয় পুলিশ। পরে আমি নিজে জানাযার নামাজে উপস্থিত থেকে দাফন সম্পন্ন করেছি। এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে অপপ্রচার করা হয়েছে যে, আমি নাকি আমার শ্বশুড় বাড়ির সাথে ৭ লাখ টাকা দিয়ে রফাদফা করেছি। এটা সম্পূর্ণ মিথ্যা ও আমাকে সমাজে ছোট করার জন্য এসব তথ্য ছড়ানো হয়েছে। আসলে আমি আমার স্ত্রীর মরদেহ পরিবহনের জন্য এবং দাফন সম্পন্ন করার জন্য কিছু টাকা দিয়েছি। সেটা আমি নিজের দায়িত্ববোধ থেকেই দিয়েছি।

মাসুমের মা বলেন, আমার ছেলের বউ কেরির ঔষুধ বিষ খেয়ে আত্মহত্যা করেছে। যদি আমার ছেলের কোন দোষ থাকতো তাহলে তো আমার ছেলে পালিয়ে যেত। কিন্তু আমার ছেলে পুলিশের সাথে থানায় গিয়েছে, সে নিজে তার স্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছে। পরে আবার নিজে উপস্থিত থেকে দাফন সম্পন্ন করেছে। আর এই বিষয়ে দাফনের খরছ ছাড়া আর কোন টাকা পয়সা লেনদেন হয়নি।

এস আই সুমন চন্দ্র দাস বলেন,ডিওটি অফিসারের মাধ্যমে খবর পেয়ে আমি আমার সঙ্গীয় ফোর্সনিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই সেখানে গিয়ে ভিকটিমের মৃতদেহ দেখি এবং যানতে পারি কেরি ঔষুধ খেয়ে সে আত্বহত্ব্য করেছে সেখানে ভিকটিমের স্বামী ও মেয়ের উভয়পক্ষের লোকজন উপস্থিত ছিলেন এবং তাদের মধ্য খোভ সৃষ্টিহয়েছে তখন আমরা ভিকটিমের স্বামী মাসুমকে থানায় নিয়ে আসি এবং লাশের সুরতাহাল রিপোর্ট তৈরিকরে ভিকটিমের লোকজনের কোন অভিযোগ থাকলে মামলা করার পরামর্শ দেই ৷ তারা কোন মামলা করে নাই৷
এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, বিষয়টি জানার পর পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, মেয়ের পরিবার অথবা কেউ এ বিষয়ে মামলা করেনি, তাই আটক মো. মাসুম সরকারকে ছেড়ে দেয়া হয়েছে। তবে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর