1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১:০৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

দেওয়ানগঞ্জে গাছ কাটতে গিয়ে আরেক গাছের আঘাতে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর পশ্চিম পাড়ায় গাছ কাটার সময় আরেক গাছের সাথে ধাক্কা লেগে গাছ থেকে পড়ে নজরুল ইসলাম নাগের (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার ( ১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার সময় এ ঘটনা ঘটে। মৃত নজরুল ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের দক্ষিণ মকিরচর গ্রামের নুরু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানা যায়, কাউনিয়ারচর পশ্চিম পাড়া গ্রামের ইমান আলী মাষ্টার এর বাগানের গাছ ক্রয় করেন ডাংধরা ইউনিয়নের মাখনেরচর গ্রামের কাঠের বেপারী আবুল হোসেন। তার কয়েকটি গাছ কাটার জন্য কাউনিয়ারচর পশ্চিম পাড়া গ্রামে যায় গাছ কাটা শ্রমিক নজরুল ইসলাম ও তার সঙ্গী গন। সঙ্গীদের নিয়ে সকাল থেকে গাছ কাটছিলেন।

স্থানীয় সুত্রে আরো জানা যায়, দক্ষিণ পাশে প্রায় ৬০ – ৭০ ফিট উপরে গাছের ডাল কাটতে থাকে শ্রমিক নজরুল এবং তার একটু উত্তর পাশে আরেক গাছ কাটতে ছিলো তার সঙ্গীরা, সেই গাছ সরাসরি দক্ষিণ পাশের গাছে বারি লেগে তাৎক্ষণিক মাটিতে পড়ে যায় নজরুল। পরে গুরুতর আহত নজরুল ইসলামকে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুর রহিম জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর