1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১১:৩২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

হত্যা মামলার আসামি চাঁদপুর জেলা কারাগারে মৃত্যু!

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার : সম্পত্তিগত বিরোধের জেরে হত্যা মামলার আসামি হয়ে চাঁদপুর জেলা কারাগারে সাত বছর কারাভোগ করাকালীন সময়ে আমান উল্লাহ নামে এক হাজতি দুনিয়া থেকে চির বিদায় নিল।

১৮ এপ্রিল চাঁদপুর জেলা কারাগার থেকে আমান উল্লাহকে সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের ডিউটি ডাক্তার তাকে দেখে মৃত ঘোষণা করে। হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে বলে জানায় চিকিৎসক।

মৃত আমান উল্লাহ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন শটাকি গ্রামের নজরুল আমিনের ছেলে।

২০১৮ সালে সম্পত্তিগত বিরোধে তার সৎ চাচা হারুন বাদী হয়ে আমান উল্লাহকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। সেই মামলায় দীর্ঘ সাত বছর জেলে থাকার পর অবশেষে তার করুন মৃত্যু হয়। টাকার অভাবে জামিনে বের হতে পারেনি আমান উল্লাহ। তার বাবা নজরুল আমিন ভিক্ষাবৃত্তি করে ২ লক্ষ ৩০ হাজার টাকা জোগাড় করে বাদি হারুনকে দেয়। তারপরেও ছেলেকে জীবিত কারাগার থেকে বের করতে পারেনি।

তবে কি কারনে কিভাবে তার এই মৃত্যু হয়েছে এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি। এই ঘটনায় চাঁদপুর মডেল থানার পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতাল করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ সময় চাঁদপুর জেলা কারাগারের ডেপুটি জেলার জান্নাতুল ফেরদৌস জানায়, কারাগারে অসুস্থ হওয়ার পর ৫৫ বছর বয়সী হাজতী আসামি নং ৫১৩৩ আমান উল্লাহকে সদর হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলেই জানা যাবে মৃত্যুর কারণ।

এই বিষয়ে আমানুল্লাহর পিতা নজরুল আমিন জানায়, বাবা মারা যাওয়ার পূর্বে সম্পত্তি লিখে দেওয়ার কারণে সৎ ভাই হারুন ক্ষিপ্ত হয়ে ষড়যন্ত্র শুরু করে। হারুনের মেয়ে পানিতে পড়ে মারা যাওয়ার ঘটনায় থানায় ছেলে আমানুল্লাহ বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। সেই মামলায় আপস করার কথা বলে ২ লাখ ৩০ হাজার টাকা নিলেও ছেলেকে জীবিত কারাগার থেকে বের করা সম্ভব হয়নি।

তবে ছেলের কোন ধরনের রোগ বালাই ছিল না, সে সুস্থ থাকলেও কিভাবে তার মৃত্যু হয়েছে তা জেলা কারাগার কর্তৃপক্ষ জানায়নি। মিথ্যা মামলায় সাত বছর জেলে থাকার ঘটনায় সৎ ভাই বাদি হারুনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর