1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১০:০০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

চাঁদপুরের শাহরাস্তিতে উত্তর বলে দেওয়ায় হল সুপার আটক, ৩ শিক্ষক প্রত্যাহার

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের উত্তর বলে দেওয়ার অভিযোগে হল সুপার আজমুল হককে আটক ও হলে দায়িত্বরত তিন শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, ওই কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে হল সুপার ও দেবকরা মারগুবা ড. শহীদুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আজমুল হক ১২নং হলে গিয়ে শিক্ষার্থীদের মৌখিকভাবে এমসিকিউ উত্তর বলে দেন। ওই সময় কেন্দ্রে উপস্থিত হয়ে তাঁকে হাতেনাতে আটক করা হয়।

অভিযুক্ত হল সুপার দোষ স্বীকার করেন এবং কেন্দ্র সচিব মো. আজাদ হোসেন বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

দুপুরে শাহরাস্তি থানা পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যান।

কেন্দ্র সচিব ও নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদ হোসেন জানান, হলের দায়িত্বে থাকা তিন শিক্ষককে আগামী পরীক্ষাগুলো থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, কেন্দ্র থেকে অভিযুক্ত শিক্ষক আজমুল হককে আটক করা হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর