1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৭:২২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

কুলাগাড়ার আপন আচার্য্যের ফাঁসির দাবিতে কীর্তিপাশায় বিক্ষোভ ও মানববন্ধন

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২৮৭ বার পঠিত

শিরোনাম: কুলাগাড়ার আপন আচার্য্যের ফাঁসির দাবিতে কীর্তিপাশায় বিক্ষোভ ও মানববন্ধন

কুলাগাড়ার আপন আচার্য্যের ফাঁসির দাবিতে কীর্তিপাশায় বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি:

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে কুলাগাড়ার আপন আচার্য্যের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে ঝালকাঠির কীর্তিপাশা ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কীর্তিপাশা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আপন আচার্য্য ইসলাম ও নবীজি (সা.) সম্পর্কে যে অবমাননাকর মন্তব্য করেছেন, তা দেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে গভীর আঘাত হেনেছে। বক্তারা বলেন, “যদি তোমার মনে নবীর অপমানে কাঁদে না, তুমি মুসলমান নও”—এই আহ্বানে সাড়া দিয়ে তারা রাজপথে নেমেছেন।

তারা আরও বলেন, এমন ধৃষ্টতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইসলামের শত্রুদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। দোষী ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।

বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় স্থান কীর্তিপাশা বাজারে এসে মানববন্ধনে পরিণত হয়। এতে সব বয়সের ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

উল্লেখ্য, ঝালকাঠি সদর উপজেলার কুলাগাড়া এলাকার বাসিন্দা আপন আচার্য্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় কীর্তিপাশাসহ আশপাশের এলাকায় তীব্র জনরোষের সৃষ্টি হয়।

আসাদুজ্জামান আশিক
ঝালকাঠি জেলা প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর