
শামীম মিয়াজী:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পিকআপ ভ্যান খাদে প’ড়ে (সেচ ক্যানেল) ১ জন নি/হ/ত হয়েছে। এঘটনায় আরো অন্তত ৮ জন আহত হয়েছেন। আজ সোমবার ভোর ৬ টার দিকে উ’প’জে’লার ভাটিরসূলপুর নামক স্থানে বেরীবাঁধ সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, লক্ষীপুরের রায়পুর থেকে একটি পিকআপ ভ্যান ভুলতা গাউছিয়ার উদ্দেশ্যে মতলব-শ্রীরায়েরচর সড়ক দিয়ে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হা’রি’য়ে পিকআট ভ্যানটি নিয়ন্ত্রণ হা/রি/য়ে সেচ ক্যানেলে প’ড়ে যায়। ঘটনাস্থলেই মোঃ আলাউদ্দিন নামে এক ব্যবসায়ীর মৃ/ত্যু হয়। নি/হ/তের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থা’না’র চারপিরচর গ্রামে। তার পিতার নাম মোঃ হামিদ মোল্লা। তিনি লক্ষীপুরের রায়পুর থেকে কাপড়ের ব্যবসা করতেন। ওই পিকআপ ভ্যানে রায়পুরের মোট ১২ জন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তারা ভুলতা গাউছিয়া মালামাল ক্রয় করতে যাচ্ছিলেন।
আহতের মধ্যে চাঁদপুর সদর হা’স’পা’তালে পাঠানো হয়েছে ৬ জনকে আর ২ জনকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহত ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর, কাসেম, কাইয়ুমের বাড়ি টাঙ্গাইল জেলায় ও বাসেদ, মুজাহিদের বাড়ি সিরাজগঞ্জে। তারা লক্ষীপুরে কাপড়ের ব্যবসা করেন।