1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:৪৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

নরমাল ডেলিভারিতে ‘সার্জন ফি’ ছেংগারচর বাজারে পালস্-এইড হাসপাতালের বিল ভাইরাল।

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২১৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে পালস্-এইড জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এ চিকিৎসা নিতে আসা এক প্রসূতির বিল ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
ভাইরাল হওয়া বিল অনুযায়ী, তানজিলা নামে এক রোগী গতকাল শুক্রবার (১৬ মে ২০২৫) তারিখে হাসপাতালে ভর্তি হন। বিলের বিবরণে উল্লেখ রয়েছে—ভর্তি ফি ৫’শ টাকা, কেবিন ভাড়া ১হাজার টাকা, হাসপাতাল NVD চার্জ ৭হাজার টাকা, ওষুধ বাবদ ৫’শ টাকা এবং ‘সার্জন ফি’ ৬হাজার টাকা। সর্বমোট বিল দাঁড়ায় ১৫ হাজার টাকা।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘সার্জন ফি’, যেটা সাধারণত সিজারিয়ান অপারেশনের ক্ষেত্রে প্রযোজ্য হলেও এই রোগীর ক্ষেত্রে নরমাল ডেলিভারি (NVD) হয়েছে বলে দাবি করেন রোগীর পরিবার।
চিকিৎসা নীতিমালা অনুযায়ী, রোগীর চিকিৎসা ও সার্ভিস সংক্রান্ত প্রতিটি খরচ স্বচ্ছভাবে উপস্থাপন এবং নির্দিষ্ট খাত অনুযায়ী ব্যাখ্যা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
স্থানীয়রা বলছেন, এমন ঘটনা একদিকে যেমন সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা গ্রহণে অনীহা সৃষ্টি করছে, অন্যদিকে বেসরকারি হাসপাতালগুলোর প্রতি আস্থা হারাচ্ছে জনগণ।
এলাকাবাসীর দাবি, পালস্-এইড হাসপাতালের এ ধরনের বিলিং প্রক্রিয়ার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ হয়রানির শিকার না হয়।
তবে রোগীর পরিবারসহ অনেকেই এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। তাদের দাবি, যদি জটিলতা থেকে থাকে, তাহলে সেটা আলাদা খাতে উল্লেখ করা উচিত ছিল। ‘সার্জন ফি’ নামে চার্জ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।
প্রসূতির আত্মীয় মো. মোজাম্মেল কাজী বলেন, “আমার আত্মীয় তানজিলাকে প্রসব বেদনা উঠলে হাসপাতালে নিয়ে যাই। মাত্র পাঁচ মিনিটের মধ্যেই নরমাল ডেলিভারি হয়ে যায়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ ১৫ হাজার টাকার বিল ধরিয়ে দেয়। এত বেশি বিলের কারণ জানতে চাইলে তারা খারাপ ব্যবহার করে।”
এছাড়া মোহনপুর থেকে আসা রোগী মো. সুমন অভিযোগ করেন, “আমার স্ত্রীর ডেলিভারির জন্য গেলে কর্তৃপক্ষ সরাসরি বলে সিজার করতে হবে। উপায়ান্তর না পেয়ে রাজি হয়ে যাই। পরে ২৫ হাজার টাকা বিল নেওয়া হয়।”
এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের ম্যানেজার মো. লিমন বলেন, “আমরা সাধারণত নরমাল ডেলিভারির জন্য রোগীদের কাছ থেকে ১২ হাজার টাকা নেই। তবে এই রোগীর ক্ষেত্রে কিছুটা জটিলতা ছিল, তাই অতিরিক্ত সার্ভিস বাবদ ১৫ হাজার টাকা রাখা হয়েছে।”
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, “বিষয়টি আমরা সামাজিক মাধ্যমে দেখেছি। আমি চট্টগ্রামে প্রশিক্ষণে আছি। সাধারণত নরমাল ডেলিভারিতে এত টাকা তো বিল নেওয়ার কথা না। যদি অনিয়ম হয়ে থাকে, তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে।”পরবর্তীতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ ম্যাসেজ দিয়ে জানানো ওরা একদল চাঁদাবাজ নিয়ে এসে ১৫০০০ টাকা নিয়ে গেছে। চাঁদাবাজ কারা জানতে চাইলে কোন সদুত্তর পাওয়া যায় নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর