1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:০৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

সন্দ্বীপ চ্যানেলে পাথরবাহী লাইটার জাহাজ ‘ইয়া ইলাহী’ ডুবে গেছে, ১২ নাবিক উদ্ধার

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৭০ বার পঠিত

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি : সন্দ্বীপ চ্যানেলে ডুবে গেছে পাথরবাহী একটি লাইটার জাহাজ ‘ইয়া ইলাহী’। রোববার (১৮ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে। জাহাজটিতে থাকা ১২ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, পাথরবোঝাই জাহাজটি সন্দ্বীপ চ্যানেলে প্রবল স্রোত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা। উদ্ধারকৃত নাবিকদের নিরাপদ স্থানে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, “এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ কোনো তথ্য থানায় জানায়নি। আমরা খোঁজখবর নিচ্ছি।”

ডুবে যাওয়া জাহাজটি কর্ণফুলী নদী হয়ে চট্টগ্রাম বন্দরের দিকে যাচ্ছিল বলে জানা গেছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

ঘটনাস্থলে এখনও নজরদারি চালাচ্ছে কোস্ট গার্ড ও নৌবাহিনী, যাতে কোনো পরিবেশগত ক্ষতি না হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর