1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৮:৩১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় নিহত ৪

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

আব্দুন নুর আজাদ, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে সিমেন্ট বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে আরো ৫ জন।

সোমবার (১৯ মে) সকাল ৭ টার দিকে ঠাকুরগাঁও দিনাজপুর জেলার সীমান্তবর্তী ২৮ মাইল নামক স্থানের বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিটর জুলফিকার আলী (৪০), অডিটর দেলাওয়ার হোসেন (৪২),সুপার ইমরুল হোসেন (৪০) ও গাড়ীচালক মানিক (৪৩)। তারা সকলেই ঠাকুরগাঁও জেলার বাসিন্দা।
এতে গুরুতর আহতরা হয়েছেন একই দপ্তরের অডিটর আল-মামুন (৪০), মিজানুর রহমান (৪৮), আব্দুল মান্নান (৪৪), নাহিদ হোসাইন (৩২) ও অজ্ঞাত একজন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্র জানায়, রংপুরে অফিসিয়াল মিটিং এ অংশ নেবার জন্য ঠাকুরগাঁও হিসাবরক্ষণ কার্যালয় থেকে একটি দল মাইক্রেবাসযোগে রংপুরের উদ্দেশ্যে রওনা হয়। সকাল ৭ টার দিকে মাইক্রোবাসটি দিনাজপুর ঠাকুরগাঁওয়ের মাঝামাঝি ২৮ মাইল নামক স্থানের বাবলু ফার্মের সামনে পৌছালে অপরদিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হন এবং আহত হন ৬ জন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে আরও দুজন মারা যান।

২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসক রকিবুল আলম চয়ন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। আহত অবস্থায় আরো কয়েকজনকে হাসপাতালে নিয়ে আসা হলে পরবর্তীতে তাদের মধ্যে আরও দুজন মারা যায়। বাকীদের চিকিৎসা চলমান রয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর