1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| ভোর ৫:৫৭|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

সরাইলে স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন নির্মাণ কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার, দূর্ভোগে লাখো মানুষ

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৯৮ বার পঠিত

, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া

নির্মাণ কাজের সময়সীমা’র দেড় বছর পার হলেও মাত্র ২৫ শতাংশ সম্পন্ন হয়েছে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজ। গত ৫ ই আগস্টে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর থেকে নির্মাণ কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার, অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে রড’সহ গুরুত্বপূর্ণ মালামাল।

জানা গেছে, গত ২০২২ সালের শেষের দিকে পুরাতন ভবন ভেঙে প্রায় ১০ কোটি টাকা বরাদ্দে শুরু করা হয়েছিল সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজ। শুরু থেকেই ছিলো নানা অনিয়ম ও ধীরগতি’র অভিযোগ।

সরাইল উপজেলার কয়েক লক্ষাধিক মানুষের চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভবনটি। তবে দীর্ঘদিন যাবত কাজ বন্ধ থাকলেও এ ব্যাপারে নেওয়া হচ্ছে না যথাযথ ব্যবস্থা।

এদিকে ছোট্ট একটি ভবণে রোগীদের স্বাচ্ছন্দ্যে শতভাগ সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকেরা। জায়গা সঙ্কটের ফলে ফ্লোর কিংবা প্রায়ই কাঠের তৈরি বেঞ্চে’ই বাধ্য হয়ে দিন পার করছে নানা রোগে আক্রান্ত রোগীরা।

সরেজমিনে গেলে দেখা যায়, প্রশাসনিক দু’তলা ভবণে বর্তমানে চলছে ৫০ শয্যা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কার্যক্রম। নীচতলা’য় বহিঃবিভাগ ও চিকিৎসকদের চেম্বার এবং জায়গা সঙ্কটের কারণে দোতলার মাত্র তিনটি রুমে রাখা হয় নানা রোগে আক্রান্ত ও দূর্ঘটনা’র শিকারে ভর্তি হওয়া নারী পুরুষ ও শিশুদের। সিঁড়ি বেয়ে দোতলায় উঠতেই চোখে পরে ডায়রিয়া ওয়ার্ড, খোলামেলা পরিবেশেই চলছে সংক্রামক এই রোগের চিকিৎসা। রোগীর চাপ বেড়ে গেলে পর্যাপ্ত সিট দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। যার ফলে অতি কষ্টে ফ্লোর কিংবা বেঞ্চেই থাকতে হচ্ছে রোগীদের।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ও তৎকালীন সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নোমান মিয়া সাংবাদিকদের বলেন, আমি এই বিষয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। জায়গার অভাবে কষ্ট করছে রোগীরা; ভবনটির কাজ শেষ হলে রোগীদের শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর