1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:৪৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস উল্টে  খাদেঃআহত-১৫

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

 ভাঙ্গা(ফরিদপুর)ঃফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গায়  একটি যাত্রীবাহী বাস( ঢাকা- মেট্রো ব- ১৫-৯২০৫)  এর সামনের একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এসময় বাসে থাকা ৪৫ জন যাত্রীর মধ্যে অন্তত প্রায় ১৫ জন যাত্রী আহত হয়।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ, লোকাল থানা পুলিশ ও জনতা সহ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ৯ টার দিকে ফরিদপুর–বরিশাল ভাঙ্গা মহাসড়কের  পূর্ব সদরদী বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে। 

এসময় মহাসড়কজুড়ে প্রায় ঘন্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়।

আহতরা  হলেন, পটুয়াখালী জেলার আব্দুর রশিদের ছেলে মো: সজিব (২৫), আমতলী বরগুনার পূর্বটিলা গ্রামের মো: রনির স্ত্রী সুইটি বেগম (২১), ভোলার কালপুরা থানার আটুয়া গ্রামের আলকাজ কাজীর ছেলে মিরাজ কাজী (৩২), গোপালগঞ্জ কাশিয়ানী চরঘাট গ্রামের মোশাররফ শেখের মেয়ে খাদিজা আক্তার (২৩), এছাড়াও বাসের হেলপারসহ (অজ্ঞাত) ১৫ জন নারী পুরুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রোকিবুজ্জামান জানান, ঢাকা থেকে বরিশালগামী ইকরা পরিবহনের একটি যাত্রীবাহি বাস ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা প্রায় ৪০-৪৫ জন যাত্রীর মধ্যে ১৫-২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।  

দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে সড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

মোঃ সরোয়ার হোসেন 

ভাঙ্গা,ফরিদপুর।

মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭

২০/০৫/২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর