1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:৪৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ধর্ষণ,আটক করে পুলিশে দিলো এলাকাবাসী

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৭৬ বার পঠিত

অপি মুন্সী : মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুরে এক মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্কের ভিডিও ধারন করে বøাক মেইলে করে একাধিক বার ধর্ষণের অভিযোগে রুপম বৈদ্য(২২) নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে দিয়েছে স্থানীয়রা। আটককৃত রুপম মাদারীপুর সদর উপজেলার মস্তাফাপুর ইউনিয়নের বড় মেহের গ্রামের রনি বৈদ্যর ছেলে। বুধবার (২১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি আদিল হোসেন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়,৬ মাস আগে ফেসবুকে পরিচয় হয় শরিফা খাতুন ছদ্ম নামের এক তরুনীর সাথে রুপম বৈদ্যর। মেয়েটি মুসলিম হওয়ায় রুপম তার পরিচয় গোপন রেখে মুসলিম সেজে প্রেমের অভিনয় করে। এক পর্যায় বিয়ের প্রলোভন দেখিয়ে শারিরীক সম্পর্ক করে গোপনে ভিডিও ধারন করেন। মেয়েটি বিয়ের কথা বললেই তালবাহানা শুরু করেন রুপম। ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে একাধিক বার ধর্ষণ করে। পরে মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে রুপম মেয়েটিকে ধর্মান্তরিত করার চেষ্টা করে। মেয়েটি ধর্মান্তরিত হতে রাজি না হলে মোটা অংকের টাকা দাবি করেন। একপর্যায় মেয়েটি তার পরিবারকে বিষয়টি অবগত করেন। পরে পরিবারের লোকজন স্থানীয়দের জানালে স্থানীয়রা মঙ্গলবার রুপমকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়।
স্থানীয় যুবক হামজা বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাই রুপম বৈদ্য এক মুসলিম মেয়েকে বøাক মেইল করে ধর্ষণ করেছে। পরে তাকে আটক করে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ভুক্তভোগী তরুনী বলেন, আমার সাথে রুপম বৈদ্য প্রতারণা করছে। আমি ওর ফাঁসি চাই। আমার কাছে পরিচয় গোপন করে সে মুসলিম দাবি করে আমার সাথে প্রেমের অভিনয় করে। খারাপ কাজ করেছে। সেগুলো গোপনে ভিডিও করে রেখেছে। পরে বিয়ের জন্য চাপ দিলে তার পরিচয় প্রকাশ করে এবং আমাকে ধর্মান্তরিত হওয়ার প্রস্তাব দেয়। সে আমাকে বলে তুই হিন্দু হলে তোকে আমি বিয়ে করবো। এমনকি আমাকে হিন্দু হওয়ার জন্য চাপ প্রয়োগ করেন।
মাদারীপুর সদর থানার ওসি মোহাম্মদ আদিল হোসেন বলেন, ব্লাকমেইল করে ধর্ষণের অভিযোগে রূপম বৈদ্য নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর