1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৬:১৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

শিবচরে অবৈধ সিম বিক্রির সময় হাতেনাতে আটক এক ব্যক্তি

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২২০ বার পঠিত

অপি মুন্সী : শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর রেললাইন সংলগ্ন এলাকায় অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত সিম কার্ড বিক্রির অভিযোগে এক ব্যক্তি হাতেনাতে আটক হয়েছেন।

স্থানীয় সাংবাদিক অপি মুন্সী, ও শেখ জায়েদের যৌথ অভিযানে এ ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে অনুসন্ধানে নেমে তারা সরেজমিনে ক্রেতা সেজে সিম বিক্রেতার কাছে যান। জাতীয় পরিচয়পত্র ছাড়াই সিম কেনার আগ্রহ প্রকাশ করলে বিক্রেতা জানান, ২৫০ টাকার বিনিময়ে একটি রেডি সিম দেওয়া সম্ভব।

অভিযানের সময় ওই বিক্রেতার কাছ থেকে তিনটি অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত সিম কার্ড উদ্ধার করা হয়। জনসম্মুখেই আটক ব্যক্তি নিজ হাতে সেগুলো ধ্বংস করেন, যাতে কোনো প্রমাণ লোপাট না হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তি কোনো সংঘবদ্ধ চক্রের সদস্য, যারা দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অবৈধভাবে মোবাইল সিম বিক্রি করে।

স্থানীয় সচেতন মহল এ ধরনের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর