1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৬:১৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় ইতালি প্রবাসীর বাড়িতে ব্যাপক ভাঙচুর, মালামাল লুটপাটের অভিযোগ 

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৮১ বার পঠিত

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপট্টি গ্ৰামে ইতালি প্রবাসীর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও  মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ভরি স্বর্ণালংকার ও নগদ  টাকা লুটে নেওয়াসহ বাড়িতে থাকা বিভিন্ন মুল্যবান আসবাব পত্র ভাঙচুর চালায়।

শুক্রবার দিবাগত গভীর রাতে ভবনের জানালার গ্রিল ভেঙ্গে ৩০/৪০ জনের এক দুর্বৃত্ত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে  ঘরের ভিতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। 

এ ব্যাপারে ভুক্তভোগী ইতালি প্রবাসী লিটন মাতুব্বরের স্ত্রী হিরা আক্তার বলেন, আমাদের গ্রামে কুদ্দুস মোল্লা হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে গ্রাম অনেকটা অরক্ষিত এবং নানা অপ্রীতিকর ঘটনা ঘটে আসছে। শুক্রবার গভীর রাতে আমাদের বাড়িতে একদল দুর্বৃত্ত প্রবেশ করে পুরো বাড়ি ঘর ভাঙচুর করে। এছাড়াও নগদ ১০ লক্ষ টাকা প্রায় ৬০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় বলে তারা অভিযোগ করেন। এ ঘটনায থানায় আভিযোগ দায়ের করা হয়েছে।  আমি এই ঘটনার বিচার ও আমার পরিবারের নিরাপত্তার দাবি জানাই।

উল্লেখ্য গত ৪ মে আধিপত্য বিস্তার কে কেন্দ্র ওই গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হন কুদ্দুস মোল্লা এবং আহত হন অন্তত ৪০ জন। পরবর্তীতে এই ঘটনায় নিহতের ছোট ভাই ফিদু মোল্লা বাদী হয়ে ভাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে পর্যায়ক্রমে  বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এবিষয়ে ভাঙ্গা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, খবর পেয়েছি ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোঃ সরোয়ার হোসেন 

ভাঙ্গা, ফরিদপুর। 

মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭

তাং২৪.০৫.২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর