1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:৩১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ঢাবিতে ‘শাপলা আন্দোলনের এক যুগ: একটি সমাজতাত্ত্বিক পাঠশীর্ষক চিন্তা সেমিনার অনুষ্ঠিত’

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

প্রতিবেদক:
আবদুল্লাহ নুর

গতকাল (২৯ই মে) রোজ বৃহস্পতিবার বেলা দুইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে চিন্তানামা’র আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সেমিনারে ‘শাপলা গণহত্যা ও মিডিয়ার নীরবতা; দায়, বিকৃতি ও বয়ানের রাজনীতি’ বিষয়ে আলোচনা করেন, দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান। ‘শাপলা ও জুলাই সংযোগ: তুলনামূলক পাঠ ও সফলতা-ব্যর্থতার নির্মোহ বিশ্লেষণ’ মর্মে আলোচনা রাখেন, লেখক ও গবেষক মুসা আল হাফিজ। ’শাহবাগের সাংস্কৃতিক কর্তৃত্বের উত্থান ও তার ভাঙন এবং পোস্ট-শাহবাগ বাংলাদেশে বুদ্ধিবৃত্তির নয়া মানচিত্র’ মর্মে আলোকপাত করেন, জবানের সম্পাদক রেজাউল করিম রনি। ‘গণমাধ্যম ও গণহত্যা: শাপলা ম্যাসাকারে প্রথম আলো-ডেইলিস্টারের ভূমিকা’র ডকুমেন্টস পেশ করেন, লেখক, চিন্তক ইফতেখার জামিল। এছাড়াও ‘আন্দোলনের উত্তরাধুনিক পাঠ: স্মৃতি, ইতিহাস ও রাজনৈতিক ব্যবহারের সমাজতত্ত্ব’ নিয়ে আলোচনা করেন ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউট এর ব্যবস্থাপনা পরিচালক হাসান আল ফিরদাউস।

এতে নির্বাহী সম্পাদক তাশরিফ মাহমুদ ও সহকারী সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন, চিন্তানামা সম্পাদক সাঈদ আবরার নদভী।

এ সময় দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান তার আলোচনায় বলেন, শাহবাগের ভারতীয় আধিপত্যবাদী বয়ানের বিপরীতে শাপলা আন্দোলন যদি না দাঁড়াতো বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হয়ে যেত। এখানে হয়তো কেউ কেউ এসেছিলেন ধর্ম রক্ষার আন্দোলন হিসেবে অথবা কেউ কেউ এসেছিলেন নবীর সম্মান রক্ষার জন্য। কিন্তু যারা সাংস্কৃতিক লড়াইটা বুঝতে পেরেছিলো তারা সেই জায়গা থেকে অংশগ্রহণ করেছিলো এবং তারা সেই লড়াইটা বুঝতে পেরেছিলো বলেই আমরা আজকে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। আর এজন্যই আমি বলি, আমাদের জুলাইয়ের বিজয়ের মূল পাটাতন নির্মাণ হয়েছিলো শাপলা আন্দোলনে। তাই আমাদেরকে শাপলার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর