1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১২:২০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ঈদের গরু কেনা হলোনা ভাঙ্গায়  মাহেন্দ্র-যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষ: প্রান গেল পিতা- পুত্রসহ ৫ জনের- আহত,৫

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১২৬ বার পঠিত

ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ডে থ্রি – হুইলার মাহেন্দ্র ও বিপরীতগামী মিজান পরিবহনের মুখোমুখি সংঘর্ষে  মর্মান্তিকভাবে প্রান গেল পিতা-পুত্রসহ পাঁচজনের।  এ ঘটনায়  আরও পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা ও পুলিশ নিশ্চিত করেন।
হতাহতদের হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা  উদ্ধার করেছে। খবর পেয়ে হাইওয়ে ফরিদপুর ও মাদারীপুর জোনের পুলিশ সুপার মো. শাহিনুর আলম খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা জানান, সকালে ১০ জন যাত্রী নিয়ে 

ভাঙ্গা থেকে একটি মাহেন্দ্র গাড়ি  টেকেরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে দুর্ঘটনাস্থল বাবলাতলা বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীতগামী মিজান পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতরা  হলো উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মিজানুর মাতুব্বর  (৫০) মাদারীপুরের শিবচরের  ইব্রাহিম সরদার (৭০) ও তার ছেলে মনির  সর্দার(৪০), একই এলাকার বাদশা শেখের ছেলে  তারা মিয়া (৫৪) ও অজ্ঞাত নামা আরও  এক যাত্রী (৫০)নিহত হন। এতে গুরুতর আহতরা হলো উপজেলার চৌকিঘাটা গ্রামের গিয়াস উদ্দিন (৫৫), উপজেলার ছিলাধরচর গ্রামের শহীদ মোল্লা (৩২), পুখুরিয়া এলাকার খোকন মিয়া(২৯) 

সড়ক দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয়রা হতাহতদের উদ্ধারের চেষ্টা করে। 

পরে খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিস এর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।  

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত যাত্রীরা স্থানীয় পরিবহন মাহিন্দ্রের যাত্রী। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।  এদিকে সকালে খবর পেয়ে শিবচর থেকে পরিজনের খবর পেয়ে ছুটে আসেন পিতা পুত্রের নিহতের পরিবার।নিহত মনিরের  শিশু সন্তানকে নিয়ে এসে একই সাথে শিশুটির বাবা দাদার মরদেহ দেখতে পেয়ে বাকরূদ্ধ হয়ে পড়ে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হতাহতের পরিবারের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর