
কর্ণফুলী প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহাঙ্গীর আলমকে প্যানেল চেয়ারম্যান নিয়োগ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে স্থানীয়রা।
রবিবার (৮ জুন) বিকেলে শিকলবাহা সাউথ হাসপাতালের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মইজ্জ্যারটেক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখান প্রতিবাদ সভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ করেন।
এ সময় বক্তারা বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম এলাকার দরিদ্রদের অর্থ আত্মসাৎসহ নানা অপকর্ম করেছেন। আওয়ামী দোসর হিসেবে পরিচিত জাহাঙ্গীর আলমকে টাকার বিনিময়ে প্যানেল চেয়ারম্যান করেছেন বলেও তাঁরা অভিযোগ করেন। অতিবিলম্বে তাকে অপসারণের দাবি জানান বিক্ষোভকারীরা।
এসময় বক্তব্য রাখেন কামরুদ্দীন সবুজ, ফরহাদ চৌধুরী, ইমতিয়াজ জাবেদ,দেলোয়ার হোসেন, বাহারুল বাহার, রুবেল, ফয়সাল,আমজাদ, অপু,জুয়েল,রুবেল,তুহিন,শাহিন,আবদুল্লাহ আল মামুন,জোবায়ের, ইকবাল শওকত আলী,আব্দুল মজিদ,জফুর,শাহজাদা মহিউদ্দিন
এছাড়াও উপস্থিত ছিলেন বাহার, মোজাম্মেল,ফরহাদ হৃদয় গাজীশহিদ,আরিপ,রহিত,মোনায়েম,সাকিব,মুন্না,আলাউদ্দিন,আজিজ,আরমান,সাগর, বাবুল লিটন,মহিউদ্দিন, জাহাঙ্গীর,সেকান্দর এখলাস,ইয়াছিন নাছির,যুবদল নেতা মামুন সিরাজ,আসিফ,তারেক,জাহেদ,ইমন,তুষার,মনজুর,,মামুন,জাবেদ,আরমান,আব্দুল করিম,হৃদয়,নজরুল,তামিম,ইব্রাহিম। এতে নারীসহ শত শত লোক বিক্ষোভ মিছিলে অংশ নেন।
এর আগে ৪ জুন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের স্বাক্ষরিত এক চিঠিতে জাহাঙ্গীর আলমকে প্যানেল চেয়ারম্যান হিসেবে পরিষদের দায়িত্ব পালন করতে বলা হয়।