1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১১:৩৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ঈদের তৃতীয় দিনে পাঁচ্চর বাজার সংলগ্ন রেললাইনে জনসাধারণের ঝুঁকিপূর্ণ ঘোরাফেরা

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৯১ বার পঠিত

অপি মুন্সী : শিবচর ( মাদারীপুর ) প্রতিনিধি

ঈদের দ্বিতীয় দিনে পাঁচ্চর বাজার সংলগ্ন রেললাইনে মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল দেখা গেছে। আনন্দ-উৎসবে মেতে ওঠা উৎসুক জনতা রেললাইনকে পরিণত করেছে হাঁটার পথ ও ছবি তোলার স্থানে। এতে করে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা—এমনটাই আশঙ্কা করছেন স্থানীয়রা।

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সরেজমিনে ঘুরে দেখা যায়, নারী-পুরুষ, এমনকি শিশুরাও রেললাইনের ওপর দাঁড়িয়ে ছবি তুলছেন, আড্ডা দিচ্ছেন। কোথাও কোথাও রেললাইনের পাশেই বসেছে অস্থায়ী খাবারের দোকান। অথচ এই লাইনটি ব্যবহার করে প্রতিদিনই চলাচল করে ট্রেন।

স্থানীয় বাসিন্দা ও রেলকর্মীরা জানান, ঈদের সময়টাতে পাঁচ্চর বাজার এলাকায় জনসমাগম বেড়ে যায়। রেললাইন সংলগ্ন হওয়ায় বাজারের একাংশ রীতিমতো রেললাইনের ওপর বিস্তৃত। কিন্তু নিরাপত্তার বিষয়টি কেউই গুরুত্ব দিচ্ছেন না।

রেলওয়ের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা চেষ্টা করি ঈদসহ বিশেষ দিনে নিরাপত্তা নিশ্চিত করতে, কিন্তু জনবল সংকট ও স্থানীয়দের অসচেতনতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।”

এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল দাবি করেছেন, রেলপথে এভাবে চলাফেরা বন্ধ করতে প্রশাসন ও রেল কর্তৃপক্ষের আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি গণসচেতনতা বাড়ানো ও রেললাইনের আশপাশে নিয়মিত টহলের ব্যবস্থাও জরুরি বলে মত দিয়েছেন তারা।

ঈদের উৎসব যেন রেললাইনে কোনো শোকের ছায়া না ফেলে—এমনই প্রত্যাশা সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর