1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:৪৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ঐতিহ্যবাহী কালমেঘ রমজান আলী বিদ্যালয়-কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে স্মৃতিচারণ ও সংস্কৃতির সমাহার

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৩৩৩ বার পঠিত

আব্দুন নুর আজাদ, ঠাকুরগাঁও প্রতিনিধি

ঈদুল আযহা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে সোমবার (৯ জুন) দিনব্যাপী এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়। প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মিলিত হন বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত সাবেক শিক্ষার্থীরা, যারা স্মৃতিময় বিদ্যালয় জীবনের গল্প শোনান এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সকালে জাতীয় সংগীত ও কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে এক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. সিগবাতুল্লাহ, বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি, বালিয়াডাঙ্গী বাজার বণিক সমিতির সভাপতি ও প্রাক্তন ছাত্র ডা. তোফাজ্জল হোসেন তোফায়েল, বিএনপির সহ-সম্পাদক ও লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এডভোকেট জিল্লুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন—প্রাক্তন ছাত্র দেলোয়ার হোসেন, কালমেঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু সাঈদ, ঠাকুরগাঁও সরকারি কলেজের সহকারী অধ্যাপক আতাউস সামাদ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির বর্তমান অধ্যক্ষ ও প্রাক্তন ছাত্র আব্দুল্লাহীল বাকী। বক্তব্য রাখেন বাংলা বিভাগের অধ্যাপক শহিদ হোসেন, শিক্ষক সোহরাব আলী, শিক্ষিকা ফারজানা আক্তার লুসি, দেলোয়ারা বেগমসহ অন্যান্য শিক্ষকরা।

আলোচনা পর্ব শেষে অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য দুপুরে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পরে সন্ধ্যায় দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় সংগীত, কবিতা ও নৃত্য পরিবেশিত হয়।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, ভবিষ্যতেও প্রাক্তন শিক্ষার্থীদের এমন মিলনমেলা নিয়মিত আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্র-ছাত্রীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর