1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:০৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলব উত্তরে বিএনপির মিছিলে হামলা : পথচারীসহ আহত ১০.

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ফ্যাসিবাদ বিরোধী মিছিলে সন্ত্রাসী হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৯ জুন) বিকালে উপজেলার নিশ্চিন্তপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে ৮ জন নেতাকর্মী ও ২ জন পথচারী গুরুতর আহন হন।
আহতরা হলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পুটিয়ারপাড় গ্রামের আল মামুন সরকার (৪০), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাঢ়ীকান্দি গ্রামের ফয়সাল আহমেদ সোহেল (৫০), উপজেলা ছাত্রদলের সদস্য নওদোনা গ্রামের নাজমুল হাসান জিশান (৩৬), দূর্গাপুর ইউনিয়ন যুবদল নেতা পাঠান চক গ্রামের সুমন বেপারী (৩৮), শিকারীকান্দি গ্রামের সুমন প্রধান (৪৪), ছাত্রদল নেতা ঘাসির চর গ্রামের মেহেদী হাসান (২৬), দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনুর কান্দি গ্রামের নাছির উদ্দীন (৫০), ছাত্রদল নেতা নওদোনা গ্রামের মাহিন (১৮), পথচারী জোড়খালী গ্রামের কাউছার (২৫) ও নাইম (২২)।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন বলেন, আমরা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফ্যাসিবাদ বিরোধী মিছিল আয়োজন করি। বিকাল ৬ টায় নিশ্চিন্তপুর পশ্চিম বাজার থেকে মিছিল শুরু করে পূর্ব বাজারে যাই, পূর্ব বাজার থেকে পূণরায় পশ্চিম বাজারের দিকে আসার সময় মাঝ রাস্তায় ব্রীজ উঠার সময় আমাদের উপর পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালায়। প্রায় ৩০-৪০ জন লোক এসে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করলে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়ে পড়ে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিচ্ছি। মুমুর্ষ একজনকে ঢাকা প্রেরণ করা হয়েছে।
আহত নাজমুল হাসান জিশান বলেন, আমরা মিছিল করার জন্য থানার ওসির সাথে কথা বলেছি। তারা আমাদেরকে মিছিল করার ব্যাপারে মৌখিক অনুমতি দিয়েছে এবং পুলিশও মোতায়েন করেছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল, কিন্তু তারপরও আমাদের উপর এই সন্ত্রাসী হামলা হলো।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা এই দুই গ্রুপের নেতাকর্মীরা নিশ্চিন্তপুর বাজারে একই সময়ে প্রোগ্রাম দেন। পরে সমঝোতার ভিত্তিতে প্রথমে জালাল গ্রুপ মিছিল করবে, পরে তানভীর হুদা গ্রুপ মিছিল করার সিদ্ধান্ত হয়। কিন্তু জালাল গ্রুপের মিছিল শেষ না হতেই মিছিলে হামলার ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর