1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:০৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

পাঁচ্চর আন্ডারপাসের সামনে বিপজ্জনক গর্তে প্রতিনিয়ত দুর্ঘটনা — সংস্কারে এগিয়ে এল শিবচর উপজেলা ছাত্রদল

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

শিবচর প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাঁচ্চর আন্ডারপাসের সামনে একটি বড় ও গভীর গর্ত দীর্ঘদিন ধরে পড়ে থাকায় এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রতিদিন এই গর্তে ঘটছে দুর্ঘটনা—বিশেষ করে হালকা যানবাহন, মোটরসাইকেল আর পথচারীরা হচ্ছেন দুর্ঘটনার শিকার।

দীর্ঘদিন ধরে স্থানীয়দের অভিযোগ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ না থাকায় শিবচর উপজেলা ছাত্রদল নিজেদের উদ্যোগে গর্তটি সংস্কারের কাজ শুরু করেছে।

সংস্কার কাজে অংশগ্রহণ করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল বেপারী,যুগ্ম আহ্বায়ক রাশেদ মৃধা, যুগ্ম আহ্বায়ক আরিফ খান, এবং ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ ছাত্রদল নেতা শাকিব। তারা নিজস্ব অর্থায়নে এবং কর্মীদের সহায়তায় গর্তে মাটি, খোয়া ও ইট ফেলে চলাচলের উপযোগী করেন।
সদস্য সচিব সাইদুল বেপারী বলেন,
“ছাত্রদল সবসময় জনগণের পাশে। এই ছোট উদ্যোগটা হয়তো বড় কোনো ক্ষতি ঠেকাতে পারবে।”

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মৃধা বলেন,
“মানুষ প্রতিদিন এখানে দুর্ঘটনার শিকার হচ্ছেন। আমরা চুপ করে বসে থাকতে পারিনি। প্রশাসন না করলে আমরা করবো—এটাই ছাত্রদলের শিক্ষা।”

এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। তারা বলছেন, যেখানে প্রশাসন নির্বিকার, সেখানে ছাত্রসমাজের এই ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

এদিকে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো স্থায়ী সংস্কার উদ্যোগ দেখা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর