1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:৪৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

শ্রীপুরে এটিএম বুথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৩৩৪ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ডাচ্‌-বাংলা ব্যাংকের একটি এটিএম বুথের ভেতরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বুথের নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে।
গতকাল রোববার (১৪ জুন) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় এই বর্বরোচিত ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরীর বাবা গত সোমবার (১৫ জুন) শ্রীপুর থানায় অভিযুক্ত নিরাপত্তাকর্মী মো. লিটন মিয়ার (৪০) বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক।
ধর্ষণের শিকার চৌদ্দ বছর বয়সী ওই কিশোরী নেত্রকোনা জেলার বাসিন্দা। সে জীবিকার তাগিদে স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করে। অভিযুক্ত মো. লিটন মিয়া (৪০) এমসি বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থেকে তালহা স্পিনিং মিলস লিমিটেড কারখানার সামনে অবস্থিত ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
ভুক্তভোগী কিশোরীর বাবার অভিযোগ, তাঁর মেয়ে স্থানীয় তালহা স্পিনিং মিলে চাকরির সন্ধানে গিয়েছিল। সে সময় কারখানার গেটের পাশে থাকা ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী লিটন মিয়া তাঁর মেয়েকে অধিক বেতনে ভালো চাকরির প্রলোভন দেখান। এই প্রলোভনে বিশ্বাস করে তার মেয়ে বুথের ভেতরে প্রবেশ করলে লিটন মিয়া সেখানেই তাকে ধর্ষণ করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত লিটন মিয়া পলাতক রয়েছে। ওসি আব্দুল বারিক আরও বলেন, “পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এবং আশা করছি খুব দ্রুত তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর