1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:৪৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় নানা আয়োজনে ৩ দিন ব্যাপী জাতীয় ফলমেলার উদ্বোধন

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৪১৩ বার পঠিত

ভাঙ্গা ( ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় ” দেশি ফল বেশী খাই, আসুন ফলের গাছ লাগাই“-এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল-মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন সহকারী কমিশনার ( ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ফলের পুষ্টিগুন ও ফল মেলার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন। প্রধান অতিথি হিসেবে সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, এক সময় দেশীয় ফল দিয়ে একটি পরিবারের পুষ্টি চাহিদা মেটানো হত। এটা এখন ইট-কাঠের দেয়ালের মাঝে চাপা পড়ে আছে। ফল চাষে আমাদের যে পুষ্টি চাহিদা তা পূরণ করা সম্ভব।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মমিনুর রহমান,নির্বাচন কর্মকর্তা মোঃ হাচেন উদ্দিন, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ কাওসার মাতুব্বর, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ,সাংবাদিকবৃন্দ সহ সংশ্লিষ্টরা।

আলোচনা সভায় দেশী ফলের পুষ্টিগুণ, পরিবেশ সংরক্ষণে এর ভূমিকা ও ফলচাষে কৃষকদের উদ্বুদ্ধ করার বিষয়টি তুলে ধরা হয়। স্থানীয়ভাবে উৎপাদিত ফল আমাদের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিকভাবেও সহায়তা করে। মেলায় স্টলে প্রদর্শিত হচ্ছে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, কতবেল,খেজুর, আনারসসহ নানা জাতের দেশি ফল। এছাড়াও ফলচাষ সংক্রান্ত তথ্য, চারা উৎপাদন ও রোপণ পদ্ধতি নিয়েও পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।
আয়োজকরা আশা করছেন, এমন আয়োজনের মাধ্যমে দেশি ফলের চাষ, উৎপাদন ও গ্রহণের পরিমাণ আরও বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর