1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:২৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

*বছরের মাঝামাঝি ২,০০০ টাকা দাম কমানোর ঘোষণা দিলো অপো*

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৩১ বার পঠিত

ঢাকা, ০৩ জুলাই, ২০২৫ – উদ্ভাবনী স্মার্টফোনের জন্য সুপরিচিত বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বছরের মাঝামাঝি বাংলাদেশে তাদের জনপ্রিয় এ সিরিজের স্মার্টফোনে ছাড় ঘোষণা করেছে। অপো এ৫ প্রো (৮ জিবি + ২৫৬ জিবি) এখন পাওয়া যাচ্ছে ২৪,৯৯০ টাকায়, এর আগের দাম ছিল ২৬,৯৯০ টাকা; অপো এ৩ (৬ জিবি + ১২৮ জিবি) এখন মাত্র ১৮,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে, এর আগের দাম ছিল ১৯,৯৯০ টাকা; আর অপো এ৩এক্স (৪ জিবি + ৬৪ জিবি) এখন ১২,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে, আগে এর দাম ছিল ১৩,৯৯০ টাকা। এই অফারগুলোর মাধ্যমে বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য অপো’র পারফরম্যান্স, ডিউরেবিলিটি ও ডিজাইন আরও সহজলভ্য হয়ে উঠেছে।
যারা শক্তিশালী পারফরম্যান্স ও টেকসই ডিজাইন চান, তাদের জন্য অপো এ৫ প্রো এক দারুণ বিকল্প। কঠিন পরিবেশে টিকে থাকার সক্ষমতা রয়েছে এই ফোনের। এতে ব্যবহার করা হয়েছে আইপি৬৯ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স, মিলিটারি গ্রেড শক রেজিজট্যান্স এবং সর্বাধুনিক এআই ক্যামেরা সিস্টেম। এর ইন্টেলিজেন্ট ট্রিপল ক্যামেরা সেটআপে রয়েছে এআই সিন রিকগনিশন, এআই পোর্ট্রেট রিটাচিং ও এইচডিআর ইমেজিং; যা আলো কম বা বেশি যাই থাক না কেন, নিখুঁত ও ঝকঝকে ছবি তোলা নিশ্চিত করে।
যারা প্রতিদিনের ব্যবহারে নির্ভরযোগ্য ও কার্যকর স্মার্টফোন চান, তাদের জন্যই এই অপো এ৩ নিয়ে আসা হয়েছে। মিলিটারি গ্রেড শক রেজিজট্যান্স, মাল্টিপল লিকুইড রেজিজট্যান্স এবং ১,০০০ নিটস আল্ট্রা ব্রাইট ডিসপ্লের কারণে এটি টাফনেস ও ক্ল্যারিটি নিশ্চিত করতে পারে। এর শক্তিশালী ৪৫ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ ও ৫১০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দীর্ঘস্থায়ী ও নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করে। এর ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে ও অপ্টিমাজড প্রসেসিং পাওয়ার কাজ ও বিনোদন উভয়ক্ষেত্রে ব্যবহারকারীর সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করে।
এদিকে, অপো এ৩এক্স সাশ্রয়ী দামে শক্তিশালী পারফরম্যান্স ও ডিউরেবিলিটি নিশ্চিত করে। এর নির্ভরযোগ্য ফিচার ও কমপ্যাক্ট ডিজাইন কাজ ও খেলার মধ্যে নিখুঁত ভারসাম্য নিশ্চিত করে; যার প্রতিদিনের ব্যবহারে স্মার্টফোনের ওপর নির্ভর করতে চান, তাদের জন্য এটি একদম যথার্থ হবে।
এ সম্পর্কে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়ং বলেন, “অপোতে আমরা সর্বাধুনিক স্মার্টফোন প্রযুক্তি আরও সহজলভ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। অপো এ৩, এ৫ প্রো ও এ৩এক্স-এর ওপর এই ছাড়গুলো আমাদের এই প্রতিশ্রুতি পূরণেরই প্রতিফলন; যেখানে আমরা বাংলাদেশের ক্রেতাদের চাহিদা পূরণে মানসম্মত ও ডিউরেবল স্মার্টফোন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
দেশজুড়ে সকল অনুমোদিত অপো স্টোরে এখন নতুন দামে এই ডিভাইসগুলো পাওয়া যাবে। আরও বিস্তারিত জানতে অপো বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেইজ https://www.facebook.com/OPPOBangladesh অথবা ওয়েবসাইট www.oppo.com/bd ভিজিট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর