1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৬:৫৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় জায়গা জমি নিয়ে দু,দলের সংঘর্ষঃ নারীসহ আহত-৫

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩৩৫ বার পঠিত

ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুলিনা গ্রামে আধিপত্য বিস্তার এবং  এক প্রবাসীর জায়গা জমির দ্বন্দ্বের জের ধরে দু,দলের মধ্যে এক  সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে  চলা  সংঘর্ষে ঢাল-সরকি,রামদা,টেটা প্রভৃতি দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে উভয় পক্ষে নারী সহ অন্তত ৫ জন আহত হয়েছে৷।এদের মধ্যে এক নারীর অবস্থা গুরুতর। সংঘর্ষে বাড়ি ঘর ব্যাপক ভাংচুরের শিকার হয়। স্থানীয়রা জানান, ওই গ্রামে বাচ্চু মাতুব্বর এবং মিরান মাতুব্বর গংদের মধ্যে গ্রাম্য দলাদলি ও বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। ওই গ্রামে স্থাপিত একটি মহিলা মাদ্রাসার পাশে এক প্রবাসীর জমি  মাদ্রাসার জমি  দাবী করে ওই জায়গা দখল নিয়ে সংঘর্ষের সূত্রপাত। ভুক্তভোগী  প্রবাসী আশরাফ আলী মাতুব্বর ও স্থানীয়রা জানান, ওই গ্রামে মুফতি মাওলানা শাহাদাত হোসেন শওকত শেখের তত্ত্বাবধানে  হযরত সুমাইয়া (রা:)নামে একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।  মাদ্রাসার পাঠদানের  জায়গা সংকুলান না হওয়ায় মাদ্রাসার পাশেই থাকা প্রবাসী আশরাফ আলী মাতুব্বরের একটি জমিতে ঘর তুলে মাদ্রাসার পক্ষ থেকে ভাড়া দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তিনি  যথারীতি ঘর তুলে মাদ্রাসার জন্য ভাড়া দেন।কয়েক মাস ভাড়াও নেন। এক পর্যায়ে বাচ্চু মাতুব্বরের পক্ষীয় আশরাফ আলী মাতুব্বর গংদের মধ্যে গ্রাম্য দলাদলি নিয়ে প্রতিপক্ষ মিরান মাতুব্বর ও শওকত শেখ গংদের বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা আশরাফ আলী মাতুব্বরের জায়গা নিজেদের দাবি করে ভাড়া দেওয়া বন্ধ করে দেওয়া। এ নিয়ে বিরোধের জের ধরে বাচ্চু মাতুব্বর ও আশরাফ আলী মাতুব্বর পক্ষীয়দের নামে মামলা দায়ের করে। ওই মামলায় সবাই কোর্টে হাজিরা দিতে গেলে মিরান মাতুব্বর, শওকত গংরা সংবদ্ধ হয়ে তাদের উপর হামলা চালিয়ে হাবিব,মিজানুরসহ কয়েকজনের বাড়ীঘর ভাংচুর  করে।এ সময় নুরজাহান বেগম(৭৫) নামে এক নারী মারাত্মক আহত হয়। ঘটনাটি নিয়ে বাচ্চু মাতুব্বর গংরা কোর্টের হাজিরা দিয়ে বাড়িতে এসে বাড়ীঘরে ভাংচুরের খবরে উত্তেজিত হয়ে প্রতিপক্ষকে খুঁজতে থাকে। বিকেলে এ নিয়ে দু,পক্ষের মধ্যে সংঘর্ষে রুপ নিলে উভয় পক্ষে বাড়ীঘর ভাংচুর ও অন্তত ৫ জন আহত হয়। খবর পেয়ে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হামলায় জড়িত থাকার অভিযোগে ভাঙ্গা থানা পুলিশ মিরান নামে একজনকে আটক করেছে।

মোঃ সরোয়ার হোসেন 

ভাঙ্গা, ফরিদপুর। 

মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭

০৮.০৭.২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর