1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:০৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় ৪ ডাকাতকে আটক করলো পুলিশঃ শিক্ষকতার পেশার আড়ালে ডাকাতি!!

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩১৪ বার পঠিত

ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায়  ডাকাতির ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজন পেশায় শিক্ষক। এতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও স্বর্ণালংকার  উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই)  এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে  সাংবাদিকদের এ তথ্য জানায় পুলিশ। ডাকাতদলের চার সদস্য  হলো জেলার  নগরকান্দা উপজেলার শ্রীরাঙ্গাল গ্রামের আলিম শেখের ছেলে ও দ্য ন্যাশনাল ইসলামিক প্রি -ক্যাডেট স্কুলের পরিচালক মোক্তার হুসাইন ওরফে মোকা (৪৫),  উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী গ্রামের মান্নান শেখের ছেলে ইলেকট্রিক মিস্ত্রি কিবরিয়া শেখ (৩৫), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরবাহাড়া গ্রামের মৃত সেকেন শেখের ছেলে শহিদুল (৪৫) ও ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শ্রীনগর গ্রামের পরিতোষ রায়ের ছেলে পার্থ রায় (৪২)।

পুলিশ সূত্রে প্রকাশ , সম্প্রতি ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা  ঘটলে মামলা করে ভুক্তভোগীরা। ডাকাতদল ওই ঘটনায় গৃহকর্তা  ও  শিশুসহ  পাঁচজনকে কুপিয়ে আহত করে। এরপর তৎপর হয়ে উঠে পুলিশ। পুলিশ  তথ্যপ্রযুক্তির সহায়তায়  মূল পরিকল্পনাকারী মোক্তার ও কিবরিয়াকে গ্রেপ্তার করে। মূলত  মোক্তার স্কুল পরিচালনার অন্তরালে এবং কিবরিয়া ইলেকট্রিক মিস্ত্রির অন্তরালে ডাকাতি করে।

পৃথক ঘটনায়  গত ৩০ মে উপজেলার আলগী ইউনিয়নের শাহামুল্লুকদী গ্রামে একই রাতে দুই বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদল ডাকাতি সংঘটিত  করে। ওই মামলায় অপর আসামি শহিদুল ও পার্থকে গ্রেপ্তার করে পুলিশ । এদের দেয়া তথ্যের ভিত্তিতে ৫ ভরি স্বর্ণালংকার জব্দ করা হয়।  এ ব্যাপারে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন  জানান, পূর্ব সদরদী গ্রামে একটি ক্যাডেট স্কুল পরিচালনাকারী মোক্তার ও ইলেকট্রিক মিস্ত্রি কিবরিয়া বিভিন্ন এলাকা থেকে ডাকাত দলকে নিয়ে এসে তাদের সহায়তায়  সংঘবদ্ধ হয়ে ডাকাতি  সংঘটিত করে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন  জানান,  গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমাদের পুলিশ উপজেলার বিভিন্ন পয়েন্টে প্রস্তুতি নিয়ে ছিল। ওই সময়  ডাকাতদল পাটক্ষেতে লুকিয়ে থাকার কারণে ধরতে পারিনি। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। অন্যান্য ডাকাতদের গ্রেপ্তার করতে পুলিশ প্রচেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর