1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ২:১৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

লামায় হায়দারনাশী গ্রামার স্কুলে ভাঙচুর শিক্ষার্থীদের মানববন্ধন

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৬৪ বার পঠিত

লামা উপজেলা প্রতিনিধি

লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হায়দারনাশী ৬নং ওয়ার্ডে অবস্থিত হায়দারনাশী গ্রামার স্কুলে গত ১২ই জুলাই দিবাগত রাতে (আনুমানিক রাত ১টা থেকে ৩টা) ভয়াবহ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এতে স্কুলের অধ্যক্ষ মো: ফরিদুল আলম বাবলু অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ১৩ই জুলাই (শনিবার) স্কুলের ছাত্র-ছাত্রীরা মানববন্ধন করেছে।

প্রত্যক্ষদর্শী ও স্কুল কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, গত শুক্রবার গভীর রাতে নজরুল, কুতুবউদ্দিন প্রকাশ গুরা সোনাইয়া, মামুন, হারুন, সিদ্দিক, বকুল, জাফর ইকবাল সহ ৩০-৩৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী হায়দারনাশী গ্রামার স্কুলে হামলা চালায়। সন্ত্রাসীরা স্কুলের অফিস কক্ষ ভাঙচুর করে এবং কম্পিউটার প্রশিক্ষণ কক্ষ থেকে ১০টি ল্যাপটপ, একটি স্মার্ট টিভি এবং মাল্টিমিডিয়া রুমের মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

হামলার সময় স্কুলের অধ্যক্ষ মো: ফরিদুল আলম বাবলু নিজের প্রাণ বাঁচাতে স্কুলের অফিস কক্ষে আশ্রয় নেন। কিন্তু সন্ত্রাসীরা অফিস কক্ষে ঢুকে পড়লে তিনি দ্রুত স্কুলের ছাদ দিয়ে ছাত্র হোস্টেলের রুমে গিয়ে প্রাণে রক্ষা পান।

সন্ত্রাসীরা এখানেই থামেনি। তারা স্কুলের শিক্ষার্থী পরিবহনের জন্য ব্যবহৃত টমটম গাড়ি, অধ্যক্ষের একটি মোটরসাইকেল, তার বড় ভাইয়ের একটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়।এছাড়া সিসি ক্যামেরা ভাঙচুর করে হার্ডডিক্স, ডিভিআর ও মনিটর নিয়ে যায়। তাছাড়াও, তারা স্কুল ভবন থেকে টিভি, ঘরের কাপড়-চোপড় সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়।

এই সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৩ই জুলাই (শনিবার) হায়দারনাশী গ্রামার স্কুলের ছাত্র-ছাত্রীরা বিশাল মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে শিক্ষার্থীরা অবিলম্বে এই ঘটনার বিচার দাবি করে এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানায়।তবে এলাকাবাসী এবং স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর