1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:৪৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

জীবন দেব তবুও জমি দেবনা

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৩৪১ বার পঠিত

———————————————————
মতলব উত্তরে তিন হাজার একর কৃষিজমি রক্ষায় এলাকাবাসীর প্রতিবাদ সভা

মো: তুহিন ফয়েজ,চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর ও এখলাছপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত সাতটি মৌজার প্রায় ৩০৩৭.৮৭ একর কৃষিজমিকে বেআইনিভাবে ১নং খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করে তা “অর্থনৈতিক অঞ্চল-১” নামে দীর্ঘমেয়াদি লিজ দেওয়ার সরকারি উদ্যোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
বাহেরচর, চরওয়েবষ্টার, নাছিরাকান্দি, দিয়ারা বোরচর, নাপিত মারা, উত্তর বাহেরচর এবং এখলাছপুর ইউনিয়নের দক্ষিণ বোরচর—এই সাতটি মৌজার জমি বহু বছর ধরে স্থানীয় কৃষকেরা আবাদ করে আসছেন। এসব জমিতে বছরে চারটি ফসল উৎপাদন হয়। রয়েছে কবরস্থান, মসজিদ-মাদ্রাসা, স্কুল, বাজার ও হাজার হাজার মানুষের বসতি। প্রায় ২০-২২ হাজার মানুষের জীবন-জীবিকা সরাসরি এই জমির ওপর নির্ভরশীল।
অথচ এসব জমি নিয়ে উচ্চ আদালতের দেওয়া স্থিতাবস্থা (Status-quo) আদেশ বলবৎ থাকা সত্ত্বেও জেলা প্রশাসন সেই আদেশ উপেক্ষা করে জমিগুলো খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করে ইকোনমিক জোনকে প্রদানের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ ওঠেছে।
প্রতিবাদ সভায় বক্তারা বলেছেন, স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের দোসর মোফাজ্জল হোসেন মায়ার প্রত্যক্ষ মদদে ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি ভূয়া জরিপের মাধ্যমে ৯৯৪ নম্বর একটি তঞ্চকতাপূর্ণ রেজিস্টার্ড দলিল তৈরি করে জেলা প্রশাসনের মাধ্যমে জমিগুলো জোরপূর্বক খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়।

এই ষড়যন্ত্রের প্রতিবাদে শুক্রবার (১৮ জুলাই) বিকেলে মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের চরকাশিম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বোরচর এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সভা।

এখলাছপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো: মিন্নত আলী বেপারীর সভাপতিত্বে ও মো: সোহাগ দেওয়ানের পরিচালনায় বক্তব্য রাখেন,সমাজসেবক বজলু দেওয়ান,এখলাছপুর ইউনিয়ন বিএনপি‘র সভাপতি ,জুয়েল পাটোয়ারী ,ইউপি সদস্য জসিম বেপারী,হাকিম বেপারী,মজিদ হাওলাদার,আলি আজম মাস্টার, শিপন খাঁ,দুলাল মুন্সি,আব্দুল মাজেদ ঢালী,কাইয়ুম গাজী, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, শাহাজামাল,সাবেক ইউপি সদস্য জাফর,জাকির সরদার,ইকবাল হোসেন,সালা উদ্দিন চোকদার,মেতালেব সরকার, মনি বকাউল,আলমগীর বেপারী,আবু কালাম বকাউল,ইলিয়াছ সরদারসহ কৃষক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিবাদ সভায় বক্তারা আরো বলেন, সরকার প্রভাব খাটিয়ে আদালতের আদেশ উপেক্ষা করে আমাদের কৃষি জমি কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এটা শুধুমাত্র জমির লুট নয়, এটা গণমানুষের জীবিকা, বসতি, ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র। আমরা এই ষড়যন্ত্র রুখে দিতে রাজপথে নেমেছি এবং রাজপথে থাকবো ৷
তারা বলেন, প্রশাসন কথা দিয়ে কথা রাখেনি ৷ ডিসি মহোদয় বলে ছিলেন, ক্ষতিপূরন দিয়েই ইকোনমিক জোনের কাজ শুরু করা হবে তিন্তু জনগণের ক্ষতিপূরন না দিয়েই তিনি ইকোনমিক জোনের কাজ শুরু করে দিয়েছে এবং গাছের ছারা রোপন করেছেন সুতরাং তিনি কথা দিয়ে কথা রাখেন নাই ৷
আমরা সি এস, এস এ, ও আর এস এ এই জমির মালিক আমরা জীবন দিয়ে হলেও আমাদের জমি রক্ষা করবো ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর