
ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধঃফরিদপুরের ভাঙ্গায় ঢাকায় জামায়াতের জাতীয় সমাবশে যাওয়ার পথে বাস দুর্ঘটনায় খুলনার দাকোপ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাঈদ (৫২) সহ ২ জন নিহত। এ ঘটনায় আহত হন আরো অন্তত ৮ জন। শনিবার রাত ৩ টার দিকে ভাঙ্গা মডেল মসজিদের নিকট খুলনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পরে মোহাম্মদ আমানত শেখ(৫৫) নামে আরও এক জামাত কর্মী নিহত হন। তিনি খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা এলাকার মো: ইসমাইল শেখের ছেলে। দুর্ঘটনার পর তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকালে তার মৃত্যু হয়। জানা গেছে, মাওলানা আবু সাঈদ চালনা বিল্লালিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও চার মেয়ে রয়েছে। তিনি চালনা পৌরসভার মৃতঃ শহর আলীর ছেলে। সূত্রে জানা গেছে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ উপলক্ষে খুলনা থেকে ২৬০টি বাসযোগে ঢাকায় যাচ্ছিলেন নেতাকর্মীরা।
পথিমধ্যে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মডেল মসজিদের সামনে যাত্রাবিরতি নিয়ে চা পান করছিলেন তারা।
এ সময় গাড়ির ব্যানারটি খুলে যাওয়ায় সেটি ঠিক করতে যান দাকোপ উপজেলা আমির মাওলানা আবু সাঈদ ও অন্যরা। এ সময় পেছন দিক থেকে এসে রয়্যাল পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মাওলানা আবু সাঈদ নিহত হন।
দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত মো: আমানত শেখ, মো: আনিসুর রহমান ও মো: ইকবাল হোসেনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সকালে আমানত শেখ মারা যায়।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, শনিবার ভোর রাতের দিকে একটি সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে আরেকজনের মৃত্যু হয়।
এদিকে নিহত জামায়াতে ইসলামির দাকোপ উপজেলা আমির মাওলানা
মোঃ সরোয়ার হোসেন