
কর্ণফুলী প্রতিনিধি
কর্ণফুলীতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে, অতিরিক্ত ভাড়া রোধ, মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করছে কর্ণফুলী উপজেলা প্রশাসন।
রবিবার ও সোমবার দুই দিন ব্যাপী এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা। এতে সহযোগিতা করেন কর্ণফুলী থানা পুলিশ।
কোর্ট পরিচালনা পরিচালনাকালে চট্টগ্রাম কক্সবাজার সড়কের হাইওয়ের ক্রসিং মোড়ে( আরকান সড়ক) অভিযান চলাকালীন মেয়াদউত্তীর্ণ ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স না থাকায় ঈগল পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা বলেন-সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে,অতিরিক্ত ভাড়া রোধ, মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে গতকাল থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এসময় মেয়াদউত্তীর্ণ ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স না থাকায় ঈগল পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে । এ সময় তিনি আরও বলেন-ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ যানবাহন সড়ক-মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে। অদক্ষ চালক বাস, ট্রাক ও কাভার্ডভানসহ ভারী যানবাহন চালাচ্ছে, হালকা যানবাহনের লাইসেন্স নিয়ে অনেকে ভারী গাড়ি চালাচ্ছে, ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামানো হচ্ছে। তদুপরি লাইসেন্সপ্রাপ্ত চালকদেরও যথোপযুক্ত মান রক্ষিত হচ্ছে না ফলে রাস্তায় দুর্ঘটনা বেড়েছে। যানবাহন দুর্ঘটনায় শুধু পথচারী ও যাত্রী হতাহত হচ্ছে তা নয়, যানবাহনের চালক, হেলপারও হতাহত হচ্ছে। সড়ক-নৈরাজ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অভিযান আগামীতে অব্যহত থাকবে।