1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১০:২৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করলো পুলিশ 

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের ‌ভাঙ্গায়  মিম আক্তার (১৮) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর  ঝুলন্ত মরদেহ   উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সোমবার (২১ জুলাই)   উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি ঐ গ্রামের সৌদি প্রবাসী হৃদয় গাজীর স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়,  রবিবার ‌রাত সাড়ে দশটার দিকে  রাতের খাবার খেয়ে প্রতিবেশী ননদের মেয়ে আনিসাকে নিয়ে নিজ কক্ষে  ঘুমিয়ে পড়েন গৃহবধূ মিম আক্তার ।  সোমবার   ভোরে  তার সঙ্গে থাকা  আনিসা 

ঘুম থেকে জেগে উঠে তার মামীকে  ঘরের পূর্ব পাশের বারান্দায়  আড়ার সঙ্গে ওড়না দ্বারা গলায় ফাঁস দিয়ে  ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার  চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে বিষয়টি ভাঙ্গা থানা পুলিশকে জানান। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মিম আক্তার এর সাথে দেড় বছর পূর্বে সৌদি প্রবাসী হৃদয় গাজীর মোবাইল ফোনের মাধ্যমে বিবাহ হয়। এরপর  সে দেশে আসেনি। মিম আক্তারের শ্বশুর ঢাকায় থাকেন। অন্যদিকে তার শাশুড়ি কয়েকদিন আগে চিকিৎসার জন্য ঢাকায়  যান। এ সময় বাড়িতে তাদের পরিবারের কেউ ছিলনা।

ভাংগা থানার উপ-পরিদর্শক মোঃ আজাদুজ্জামান জানান, ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রাম থেকে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে। 

 মোঃ সরোয়ার হোসেন 

২১.০৭.২৫

২১/০৭/২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর