1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১০:৩০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় ৫০ টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরিক্ষায় অন্তর্ভুক্ত করার দাবিঃ  শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ 

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২৯৭ বার পঠিত

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় “বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের” নির্দেশনায়  প্রায়  ৫০ টি বেসরকারি কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুলের ৪ শতাধিক শিক্ষকগন সরকারি প্রাথমিক বৃত্তিপরিক্ষায় তাদের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবার সকাল ১১ টায় ভাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশণের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ৪ শতাধিক শিক্ষক ও অভিভাববগন অংশ নেন।

মানববন্ধনটি উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি কুমারেশ ভৌমিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো: রকিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: ইসাহাক মিয়া, সহ- সভাপতি আকলিমা আক্তার, উপদেষ্টা মো: জালাল উদ্দিন প্রমুখ। 

বক্তারা বলেন, গত ১৫ জুলাই  প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক এবং ১৭ জুলাই প্রকাশিত পরিপত্র অনুযায়ী প্রাথমিক বৃত্তি পরিক্ষায় শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে। এতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি প্রাথমিক বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহণ করতে না পারে তবে শিক্ষার্থী ও তাদের পরিবারের উপর মানুষিক চাপ ও বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তাই বৈষম্যমূলক পরিপপত্রটি বাতিলের দাবি জানান বক্তারা। 

বক্তারা আরও দাবি করেন, জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাই নাই। প্রাথমিক বৃত্তি পরিক্ষায় বৈষম্য নয়। মেধার মূল্যায়ন চাই। সরকারের এ সিদ্ধান্তে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। এতে শিক্ষার্থীরা সরকারি বৃত্তিপ্রাপ্তির সুযোগ থেকে বঞ্চিত হবে। পরে বক্তারা সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে তাদের দাবি-দাওয়া পূরনের বিবেচনায় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান,বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে একটি স্বারকলিপি পেয়েছি। যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরন করা হবে।

মোঃ  সরোয়ার হোসেন 

ভাঙ্গা, ফরিদপুর। 

মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭

তারিখঃ২৩/০৭/২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর