
ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় ২৮ মেধাবী শিক্ষার্থীর মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ও ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং ফরিদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।
বুধবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে এইচএসসি, কামিল পরীক্ষায় বোর্ডের মধ্যে ২৮ জন সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর মাঝে সনদ, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সরকারি কাজী মাহবুবুল্লাহ কলেজের অধ্যক্ষ মোঃ নিজাম খান, সহকারী কমিশনার (ভুমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মমিনুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আকরাম হোসেন খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন, মাদ্রাসা অধ্যক্ষ মোঃ ইব্রাহিম মিয়া, বিদ্যালয় প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন খান, মেজবাহা উদ্দিন, মনিরুজ্জামান মোস্তফা, বাচ্চু মাতুব্বর, লাবলু হোসেন, সুবোধ চন্দ্র মাল গিয়াসউদ্দিন সহ অনেকে।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭
৩০.০৭.২৫