1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:৪৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

উত্তরে বিএনপি-অঙ্গ সংগঠনের বিজয় র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৮৯ বার পঠিত

 
মো: তুহিন ফয়েজ,বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা এবং ছেংগাচর পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্রজনতার বিজয় উপলক্ষে এক বিশাল বিজয় র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) বিকালে মতলব ব্রীজ টোল প্লাজা এলাকা থেকে বিজয় র‌্যালীটি শুরু হয়।
এর আগে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন। মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার, চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারী।

এছাড়াও বিজয় র‌্যালীতে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি গণি তফাদার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সামিউল বাশার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, পরিবেশ বিষয়ক সম্পাদক সাহাদাত ভুইয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, মোশারফ হোসেন মুরাদ, ছেংগারচর পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, সদস্য সচিব আলম সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সুজন প্রধান, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা বেগম, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ সরকার, ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম ভান্ডারী, বিএনপি নেতা খোরশেদ আলম সহ হাজার হাজার নেতাকর্মী।

পথসভায় চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন বক্তব্যে বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের এক বছর পুর্তি হয়ে গেল। এ উপলক্ষ্যে বিএনপি সারাদেশে বিজয় র‌্যালী কর্মসুচি ঘোষনা করেছেন। তারই অংশ হিসেবে জেলা উপজেলায় উদযাপিত হচ্ছে বিজয়। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই বিজয়কে আগামীতে আরও উচ্ছাসিত। তাই আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের জন্য কাজ করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর