1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:৪৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

গজারিয়ায় ৫ রাউন্ড গুলিভর্তি পিস্তলসহ আটক ১ গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৭৫ বার পঠিত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ষোলআনীতে অভিযান চালিয়ে ৫ রাউন্ড গুলিভর্তি একটি পিস্তলসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় চারটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।

শনিবার (৯ আগস্ট) ভোর ৬টার দিকে অভিযান চালায় পুলিশ।

আটককৃত ব্যক্তির নাম শাহ আজিজুর রহমান পলাশ (৪০)। সে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের ষোলআনী গ্রামের শাহ আলমের ছেলে বলে জানা গেছে।

গজারিয়া থানা সূত্রে জানা গেছে, স্যুটার মান্নার হত্যা মামলার অন্যতম আসামি ষোলআনী গ্রামের শহীদুল্লাহ প্রধানের ছেলে জুয়েল বাড়িতে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে অভিযানের প্রস্তুতি নেয় পুলিশ। শনিবার (০৯ আগস্ট) ভোর ছয়টার দিকে জুয়েলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় জুয়েলসহ কয়েকজন পালিয়ে গেলেও ৫ রাউন্ড গুলিভর্তি একটি পিস্তলসহ শাহ আজিজুর রহমান পলাশ নামে একজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে ১টি রামদা ও ৩টি দা উদ্ধার করা হয়েছে। সকাল ৮টায় অভিযান শেষ হয়। গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো.আনোয়ার আলম আজাদের নেতৃত্বে অভিযানে গজারিয়া থানা পুলিশ ও গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ি সদস্যরা অংশগ্রহণ করে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘গোপন সূত্রে আমরা খবর পাই মান্নান হত্যা মামলার আসামি সন্ত্রাসী জুয়েলসহ কয়েকজন শনিবার সকালে চাঁদার দাবিতে ষোলআনী বালুমহালে হামলা করবে। এমন খবরের ভিত্তিতে আমরা ষোলআনী গ্রামে জুয়েলের বাড়িতে অভিযান চালাই। এ সময় জুয়েলসহ ৪/৫জন বাড়ির বাহিরে অবস্থান করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালিয়ে যায়। আমরা জুয়েলের ঘরের ভেতর প্রবেশ করে কোমরে গুঁজে রাখা একটি পিস্তলসহ পলাশ নামে একজন আটক করি। পিস্তলটি লোডেড অবস্থায় ছিল, এর ভেতর ৫ রাউন্ড গুলি ছিল। পরে জুয়েলের ঘর তল্লাশি করে ১টি রামদা ও ৩টি দা উদ্ধার করা হয়। এই ঘটনায় অস্ত্র আইনে মামলা হবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর