
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে গলা কেটে হত্যা,দেশ ব্যাপী সাংবাদিকদের উপর নির্যাতন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিকরা। শনিবার (০৯ আগস্ট ) সকাল এগারোটার দিকে সাংবাদিকদের উদ্যোগে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে ঘন্টা ব্যাপী আয়োজিত মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরেন।
সাংবাদিক অহিদুজ্জামানের সঞ্চালনায় কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাপ্তাহিক ভাঙ্গার কন্ঠের সম্পাদক মজিবর মুন্সি, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক এ,টি,এম ফরহাদ নান্নু, যমুনা টিভি ও দৈনিক যুগান্তরের আঃ মান্নান, মাই টিভির ভাঙ্গা প্রতিনিধি সরোয়ার হোসেন, প্রতিদিনের কাগজের ভাঙ্গা প্রতিনিধি জাকির মুন্সি, সমকালের প্রতিনিধি সাইফুল ইসলাম সাকিল,
দৈনিক প্রলয়ের নির্বাহী সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, ভাঙ্গা উপজেলা এনসিপি প্রতিনিধি শেখ আশরাফ হোসেন, সংবাদ টুয়েন্টি ফোরের মাহমুদুল হক বাহার প্রমুখ।
মানববন্ধনে তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন পাস করে এ বিষয়ে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (০৭ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কুপিয়ে ও জবাই করে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা এবং দেশে বিভিন্ন জায়গায় বেশ কয়েকজন সাংবাদিক দুর্বৃত্তদের হাতে হামলার শিকার হন।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবা: ০১৭৩১৭১১৯৪৭
তাং০৯.০৮.২৫