
কর্ণফুলী প্রতিনিধি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কর্ণফুলী উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১০ আগষ্ট (রবিবার) সন্ধ্যায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ঝন্টু চৌধুরী ও সাধারণ সম্পাদক রুবেল দেবের স্বাক্ষরিত পত্রে কমিটির অনুমোদন দেয়া হয়।
অনুমোদিত কমিটিতে সুমন কান্তি দাশকে আহ্বায়ক, রিপন দাশকে -কে সদস্য সচিব ও আকাশ শীলকে সদস্য করে ৩ সদস্যবিশিষ্ট কর্ণফুলী উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট জমা দিয়ে অনুমোদন নেওয়ার নির্দেশ দেওয়া হয়।