
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালীগ্রাম বাজার সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে রেনজু বেগম(৩৫) নামে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপট্টি গ্রামের শহিদুল শেখের স্ত্রী।
বুধবার (১৩ আগস্ট) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বেনাপোলগামী রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি মালিগ্রাম এলাকায় পৌঁছালে লাইনে থাকা ওই নারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নারীর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
রাজবাড়ী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক মনিরুল ইসলাম জানান,খবর পাই মালিগ্রাম রেলওয়ে লাইনে কাটা পড়ে রেঞ্জু (৩৫) নামে এক মহিলা নিহত হয়েছেন। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে সুরতাহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারন জানা যায়নি।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবা:০১৭৩১৭১১৯৪৭
তাং১৩.০৮.২৫