1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:৪৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

বিএনপির নেতাদের নামে অপপ্রচারের মিথ্যা অভিযোগ এনে আওয়ামী লীগের দোসরদের বানোয়াট মানববন্ধন

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৩১৭ বার পঠিত

মোঃ আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে আওয়ামী লীগের দোসর আমিনুর রহমানের উদ্যোগে এক বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত মানববন্ধনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলার চর ভূরুঙ্গামারী হাই স্কুল মাঠে এই বানোয়াট মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

চর ভূরুঙ্গামারী ইউনিয়ন বিএনপি’র (সাবেক) সভাপতি মোঃ শামসুল হকসহ একাধিক নেতাকর্মীরা জানান, বিএনপি’র নেতাদের নামে অপপ্রচার করার অভিযোগে এনে যাদের বিরুদ্ধে মানহানিকর, ভিত্তিহীন, বানোয়াট ভাবে মানববন্ধনের ব্যানারে যেসব শব্দ লেখা হয়েছে, তা সম্পূর্ণ নিজেদের দোষ আড়াল করতে এমন মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তারা এই মানববন্ধনের আয়োজন করেছে। আমাদের জানা মতে অপরাধীরা নিজেদের অপরাধ ও দখলবাজির নেতৃত্ব দেওয়ার দোষ আড়াল করতেই আওয়ামী লীগপন্থী একটি গোষ্ঠী স্হানীয় বিএনপির কথিপয় কয়েকজন কে নিয়ে এই নাটক সাজিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াতে চাচ্ছে তারা।

ভুক্তভোগী দৈনিক প্রতিদিনের কাগজ এর ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন আরিফ বলেন, বিএনপির নেতা শাহ জালাল ও যুবদল নেতা লাভলুর নেতৃত্বে মব জাস্টিস, অসহায় পরিবারের বসতভিটা বেআইনি ভাবে দখল। এই শিরোনামে ব্যানার করে লুৎফর রহমান নামের এক ভুক্তভোগী গত (২৪ আগষ্ট) রবিবার বিকালে ৫ টায় একটি মানববন্ধনের আয়োজন করলে আমি সেখানে উপস্থিত হয়ে নিউজ প্রচার করি। আর এ প্রকৃত অন্যায়কারীরা এখন নিজেদের নির্দোষ প্রমাণ করতে পাল্টা মানববন্ধনের আশ্রয় নিচ্ছে। এটি গণমাধ্যমের স্বাধীনতাকে হরণ করা এবং সমাজের মাঝে আমাকে হেয় করার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
লিটন নামের আরেকজন ভুক্তভোগী বলেন, বিএনপির নেতা শাহ জালাল ও যুবদল নেতা লাভলুর নেতৃত্বে আওয়ামী লীগের দোসররা বেআইনি ভাবে দখল করে রেখেছে এমন অভিযোগ এনে লুৎফর রহমান নামের এক ভুক্তভোগী গত রবিবার বিকালে একটি মানববন্ধনের আয়োজন করলে আমি সেখানে উপস্থিত হয়ে ভিডিও ধারন করি এবং ফেসবুকে লাইভ প্রচার করি। এর জের ধরে প্রকৃত অন্যায়কারীরা এখন নিজেদের নির্দোষ প্রমাণ করতে এমন পাল্টা মানববন্ধনের আয়োজন করেছে। এটি আমি মনে করি আমার স্বাধীনতাকে গলা চেপে ধরার মতো।
নাম প্রকাশে অনিচ্ছুক স্হানীয় এক বিএনপির নেতা বলেন, এখানে বিএনপি দলের বিরুদ্ধে কোন অপপ্রচার করা হয় নি। ব্যক্তি বা অন্যায়কারীদের বিরুদ্ধে সাংবাদিকরা সংবাদ প্রচার করেছে। ব্যক্তির অপরাধের দায় কখনো দল নিবে না। এখানে আরেক টি বিষয় হলো মানববন্ধনের ব্যানারে লিখেছেন বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচার করায় মানববন্ধন। কিন্তু দেখা যাচ্ছে মানববন্ধনের যে আয়োজন করেছে এবং ব্যানার ধরে আছে সে নিজেই একজন পতিত আওয়ামী লীগ সরকারের দোসর।
স্থানীয় সচেতন নাগরিকরা এ ধরনের নাটকীয় কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর