1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| ভোর ৫:৫১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

সাঁথিয়া পৌরসভায় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৭৯ বার পঠিত

সাঁথিয়া( পাবনা) প্রতিনিধি :
পাবনার সাঁথিয়া পৌরসভার সড়ক নির্মান কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা গেছে, সাঁথিয়া পৌরসভাধীন বোয়াইলমারী ইছামতি নদীর ডাইকের শ্মশান ঘাটের মোর থেকে বোয়াইলমারী অভিমূখে কোভিড ১৯ প্রকল্পের আওতায় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ হওয়া সত্বেও দায়িত্বরত কর্মকর্তারা ঠিকাদারের নিম্নমানের কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। ২০২৪-২০২৫ অর্থবছরের কাজ হলেও কোন কাজই শেষ করতে পারে নাই ঠিকাদার। এসব গাফলতীর কারণ হিসেবে পৌরসভাকেই দুষছেন স্থানীয়বাসিন্দারা। অপরদিকে অভিযোগ রয়েছে ঠিকাদার পৌরসভার ইন্জিনিয়ারদের কোন নির্দেশনে মানেন না।

পৌরসভা সুত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের ১টি প্যাকেজে ৬৮ লক্ষ টাকার দুটি সড়ক নির্মাণের কাজের দায়িত্ব পায় সিরাজগন্জের ঠিকাদারী প্রতিষ্ঠান  এশিয়ান ডেভেলপমেন্ট। তার একটি কাজ বোয়াইলমারী শ্মশান ঘাট মোড় হতে বোয়াইলমারী পিয়াজ হাট অভিমূখে ইছামতি নদীর ডাইকের উপর, অন্যটি ১নং ওয়ার্ডের ছেচানিয়াতে। 

সরেজমিন নির্মাণাধীন সড়কে গেলে দেখা যায়, কাজের শুরুতে কিছু ভাল ইট দিয়ে কাজ শুরু করলেও পরবর্তিতে পুরোটাই পোড়ামাটির মত ইটের খোয়া দিয়ে ঢেলে রোলার করা হচ্ছে। একদিকে নিম্নমানের খোয়া অন্যদিকে এটার কোন নির্ধারিত সাইজ নেই। কোনটা ২,কোনটা ৩,আবার কোনটা ৪ ইঞ্চি সাইজের খোয়া দেয়া হচ্ছে। এ সময় গণমাধ্যম কর্মীরা স্থানীয়দের জিজ্ঞা্সা করলে তারা এই নিম্নমানের খোয়ার বিষয়ে অভিযোগ করেন। বিষয়টি তাৎক্ষনিক  ভিডিও কলে পৌর প্রশাসক সাদিয়া সুলতানাকে ইটের খোয়া হাত দিয়ে গুড়া করে ভেঙে দেখানো হলে তিনি নিম্নমানের খোয়া অপসারণের প্রতিশ্রুতি দেন এবং ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।###

আব্দুল রউফ
২৬-০৮-২০২৫ ইং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর