1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:৫১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

সরকারি চাকুরির বিধি লঙ্ঘন করে প্রাথমিকের শিক্ষক করছেন সাংবাদিকতা

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৬৫ বার পঠিত

মোঃ আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সরকারি চাকুরির বিধি লঙ্ঘন করে প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক সাংবাদিকতার মতো দ্বিতীয় পেশায় যুক্ত থেকে একজন পেশাদার সাংবাদিককে, সাবেক ছাত্রদল নেতা ও একজন সাবেক যুবদল নেতার সম্মানহানি করে নিউজ করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট এলাকায় চলছে নানা আলোচনা ও সমালোচনার ঝড়।
জানা যায়, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের” সহকারী শিক্ষক মোঃ আমিনুর রহমান বাবু দীর্ঘ দিন ধরে একটি অনলাইন নিউজ পোর্টাল, জাতীয় দৈনিক কালের কন্ঠ ও ইংরেজি পত্রিকা ডেইলি ট্রাইবুনাল পত্রিকায় সাংবাদিকতা করে আসছেন। তিনি নিয়মিত সংবাদ সংগ্রহ, রিপোর্ট প্রকাশের ভয় ও হুমকি দেখিয়ে বিভিন্ন ভুক্তভোগীকে ও বিভিন্ন দপ্তরে প্রভাব খাটানো এবং বিভিন্ন প্রশাসনিক বিষয়ে লেখালেখি করছেন। এমনকি বিভিন্ন সময় প্রেস কনফারেন্সেও অংশ নিতে দেখা গেছে তাকে।
এছাড়া মঙ্গলবার (২৬ আগষ্ট) সকাল ১১ টা থেকে বিকেল ২ টা পর্যন্ত উপজেলার চর ভূরুঙ্গামারী নতুন হাট হাই স্কুল গেইটে মানববন্ধনে অংশগ্রহণ করে তাকে নিউজের তথ্য সংগ্রহ করতে দেখা যায়। এসময় এনটিভি অনলাইন নিউজ এর বোম হাতে আরেক সাংবাদিককে ভিডিও করতে দেখা যায়। সাংবাদিক ও প্রভাষক মোঃ শামসুজ্জোহা সুজন কলেজ চলাকালীল সময়ে ওই মানববন্ধনে উপস্থিত হয়ে অনেকের বিরুদ্ধে মানহানি কর তথ্য তুলে ধরে নিউজ প্রচার করে। তথ্য নিয়ে জানা গেছে ওই সাংবাদিক ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রভাষক হিসেবে কর্মরত।
এছাড়াও এমপিওভুক্ত এবং ননএমপিও শিক্ষকরা সাংবাদিক পরিচয় দিয়ে শিক্ষা কর্মকর্তা, নিজ নিজ সহকর্মী ও প্রতিষ্ঠান প্রধানদের জিম্মি করে রাখেন মর্মে অনেকের এমন অভিযোগ দীর্ঘদিনের। এরা পাবলিক পরীক্ষার হলেও অবৈধভাবে ঢুকে পড়েন। ধরা পড়লে বা তদন্ত কমিটি হলে এই সব এমপিওভুক্ত শিক্ষকরা দাবি করেন যে তারা লাভজনক কিছু করছেন না। মানে তারা কোনো বেতন-ভাতা নেন না এই বলেই দায় সারে।

সরকারি চাকুরি ২০১৮ বিধিমালার ৩৪ নম্বর বিধিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, “সরকারি কর্মচারীরা সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে অন্য কোনো চাকুরি বা পেশায় নিয়োজিত থাকতে পারবেন না।” অথচ ওই শিক্ষক সরকারি অনুমোদন ছাড়াই সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় এক সচেতন নাগরিক বলেন, “একজন সরকারি শিক্ষক পুরো সময় শিক্ষার্থীদের পাঠদানে ব্যস্ত থাকার কথা। কিন্তু সাংবাদিকতার মতো সময়সাপেক্ষ পেশা পালনের কারণে তিনি শিক্ষার ক্ষতি করছেন।”
শিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সরকারি চাকরি বিধি মোতাবেক সরকারী ও বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের সাংবাদিকতা করার সুযোগ নেই। কারণ সরকার তাদের বেতনের শতভাগ প্রদান করছে। তাছাড়া সাংবাদিকতা এখন একটি লাভজনক পেশা। সরকারি দপ্তরের বিজ্ঞাপন থেকে তারা পার্সেন্টেজ পাচ্ছেন।

এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার আখতারুজ্জামান এর হোয়াটসঅ্যাপে একাধিক বার যোগাযোগের চেষ্টা করলে সে মেসেজ দেখার পরেও কোন বক্তব্য দিতে রাজি হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর