
আজ রোববার সকালে ছেলে ও ছেলের বউ মিলে মাকে বেদম প্রহার করার একটি ভিডিও ফেসবুকসহ অন্যান্য মিডিয়ায় ভাইরাল হয়। এতে করে সাঁথিয়াসহ সারাদেশে তীব্র ক্ষোভ,প্রতিবাদ, জনরোষ হয়। এর প্রেক্ষিতে সাঁথিয়া থানা পুলিশ ও আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে আজ বিকেলে সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম হতে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ছেলে নজরুল ইসলাম ( ৪৫), ছেলের বউ সোনলী খাতুন (৪০) , ছেলের শ্যালক মনিরুজ্জামান (৪২), শ্যালিকা ফরিদা খাতুন (৩৮) ও মুরশিদা খাতুনকে (৩৬) গ্রেফতার করেছে । এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।##মোঃ আব্দুর রউফ ##