
পাবনার সাঁথিয়ার হাপানিয়া রামচন্দ্রপুর গ্রামে ছেলে ও পুত্রবধূ মিলে গর্ভধারিণী মাকে দিনের পর দিন নির্যাতনের ভিডিওটি ধারণ করে এই লোমহর্ষক ঘটনাটি দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে এই ছোট্র শিশুটি।
গতকাল রোববার সকালে ছেলে ও ছেলের বউ মিলে মাকে বেদম প্রহার করার একটি ভিডিও ফেসবুকসহ অন্যান্য মিডিয়ায় ভাইরাল হয়। এতে করে সাঁথিয়াসহ সারাদেশে তীব্র ক্ষোভ,প্রতিবাদ, জনরোষ হয়। এর প্রেক্ষিতে সাঁথিয়া থানা পুলিশ ও আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে গতকাল বিকেলে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ছেলে নজরুল ইসলাম (৪৫), ছেলের বউ সোনালী খাতুন (৪০) , ছেলের শ্যালক মনিরুজ্জামান (৪২), শ্যালিকা ফরিদা খাতুন (৩৮) ও মুরশিদা খাতুন (৩৬) গ্রেফতার হয়েছে।
এদিকে আজ সোমবার হাপানিয়া রামচন্দ্রপুরে গিয়ে ওই মহিলাকে নিয়ে এসে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিয়ে তার যথাযথ চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছেন ইউএনও রিজু তামান্না।## মো:আব্দুর রউফ##