
মোঃ নুরুজ্জামান ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী
উপজেলার প্রতিনিধি
আজ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন
বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করে আসছে।
৪৭ বছরের এই পথচলা অনেক আত্মত্যাগ ও সাফল্যের ইতিহাস বহন করে।
সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ বিএনপির সকল শহীদ নেতাকর্মীদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দলীয় ঐক্য বজায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন বেগবান করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।